দুর্গাপুজোর পরে কাশ্মীর আমন্ত্রিত মুখ্যমন্ত্রী
/ Feb 01, 2026

দুর্গাপুজোর পরে কাশ্মীর আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, কাশ্মীর এখন নিরাপদ। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশে কাশ্মীরে যাওয়ার জন্য আবেদন জানান। বাংলার মুখ্যমন্ত্রী জানান, পুজোর পর তিনি কাশ্মীরে যেতে পারেন। বৈঠক শেষে এদিন ওমর আবদুল্লা বলেন, ”দিদির থেকে কিছুটা সময় আজ চেয়ে নিয়েছিলাম। আমি জানি উনি নানা কাজে ব্যস্ত থাকেন। কিন্তু আমি অনেকবার তাঁর অতিথি হিসাবে এসেছি। এবার আমি চাই উনি দুই-তিন দিনের জন্য হলেও কাশ্মীরে আসেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল্লার আমন্ত্রণে সম্মতি জানিয়ে বলেন, ”আমাকে কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ওমর আবদুল্লা। পুজোর পরে কাশ্মীর যাওয়ার চেষ্টা করব। কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র। কাশ্মীরে পর্যটকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুক কেন্দ্র।” কেন্দ্রের প্রতি একপ্রকার ক্ষোভ প্রকাশ করেই এদিন তিনি বলেন, ”কাশ্মীর আমাদের দেশের গর্ব। পহেলগাঁওতে যা ঘটেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তার জন্য কাশ্মীরকে একঘরে করে রাখা একেবারেই অমূলক। কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে কাশ্মীর যেন আরও নিরাপদ হয়। আমি কাশ্মীরকে ভালোবাসি। দুর্গাপুজোতে আমি ওমরজিকে আমন্ত্রণ জানালাম। বাংলা যেন ওনাকে অতিথি হিসেবে পায়। টলিউডের পরিচালক-প্রযোজকদের আমি বলব কাশ্মীরে গিয়ে শুটিং করুন। ওখানকার সৌন্দর্য যেন রুপোলি পর্দায় ফিরে আসে। কাশ্মীরের সংস্কৃতি বাংলায় তুলে ধরার জন্য পর্যটন দফতরকে নির্দেশ দেব।”

কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ”‘কাশ্মীরের নিরাপত্তা ওনাদের হাতে নেই। এটা কেন্দ্রীয় সরকার দেখভাল করে। আমি তাদের কাছেও আর্জি রাখব, যেন নিরাপত্তার ব্যাপারটা তারা ওমরের সঙ্গে বৈঠকের মাধ্যমে ঠিকঠাক রাখে। যাতে পর্যটকরা নিশ্চিন্তে কাশ্মীরে ঘুরতে যেতে পারেন।’’

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।