শুভ নববর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
/ Feb 01, 2026

শুভ নববর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

আজ পয়লা বৈশাখ ১৪৩২। এই উপলক্ষে সকলকে নববর্ষের (Bengali New Year) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা গানের ভিডিয়ো পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তাঁর কথা ও সুরে লেখা এই নতুন গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ‘’নববর্ষ’র সেই গানের ভিডিয়ো পোস্ট করেই এবার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তাঁর পোস্টে লিখেছেন,’ নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। আমার কথা ও সুরে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘নববর্ষের গান’। সকলকে জানাই শুভ নববর্ষের শুভনন্দন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।” পোস্টের শুরুতে আছে গানের লাইন। লেখা রয়েছে,’বৈশাখ মাসে এলো নববর্ষ। নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ’।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ”শুভ নববর্ষ! পয়লা বৈশাখের এই শুভ দিনে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই – সম্প্রীতিতে এবং ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হই। আসুন আমরা সেই সকল অশুভ শক্তিকে প্রতিহত করার শক্তি খুঁজে বের করি যারা ঘৃণা এবং ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আমাদের বিভক্ত করতে চায়। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী বছর সকলের জন্য আনন্দ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।