ব্রাত্যর পরিচালনায় ফের ছবিতে কুণাল ঘোষ! অভিনয় করবেন সীমা, ঋদ্ধি, চঞ্চল চৌধুরীর সঙ্গে
/ Feb 01, 2026

ব্রাত্যর পরিচালনায় ফের ছবিতে কুণাল ঘোষ! অভিনয় করবেন সীমা, ঋদ্ধি, চঞ্চল চৌধুরীর সঙ্গে

মন্ত্রী-পরিচালক-অভিনেতা ব্রাত্য বসু তাঁর নতুন ছবি পরিচালনার কাজে হাত দিতে চলেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প নিয়ে তৈরি করছেন তাঁর আগামী ছবি ‘শেকড়’। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন চঞ্চল চৌধুরী, সীমা বিশ্বাস, লোকনাথ দে, ঋদ্ধি সেন, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য। এই ছবির হাত ধরে দ্বিতীয়বার রুপোলি পর্দায় অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ। ছবিতে থাকছেন আরেক রাজনীতিবিদ নারায়ণ গোস্বামীও। রাজনীতির ময়দান সামলে প্রথমবার কুণাল ঘোষ অভিনয় করেছেন ‘কর্পূর’ ছবিতে । পরিচালক অরিন্দম শীল। সেই ছবির শুটিং শেষ। এবার দ্বিতীয় ছবিতে নেমে পড়লেন সাংবাদিক রাজনীতিবিদ কুণাল ঘোষ। এবার পরিচালক ব্রাত্য বসু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে ‘শেকড়’ মূলত উচ্ছেদ হওয়ার পরেও নিজেদের শিকড়ের কাছে ফিরে আসার গল্প বলবে পারিবারিক মোড়কে। ছবির গল্প আবর্তিত হবে এক প্রবীবকে কেন্দ্র করে। সেই প্রবীণের জীবনে ফিরে আসবেন তাঁর প্রেমিকা। এ দিকে, ওই প্রবীণের সংসার-সন্তান সবই আছে। এই চরিত্রে দেখা যাবে লোকনাথকে। তাঁর প্রেমিকার চরিত্রে ‘ব্যান্ডিট কুইন’ সীমা বিশ্বাস। চমকের আরও বাকি। ছবিতে লোকনাথের ছেলের ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবির সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। প্রযোজক ফিরদৌসল হাসান। শিল্পীদের সঙ্গে পরিচালকের ওয়ার্কশপ শুরু হয়ে গিয়েছে। শুটিং হবে কলকাতা, বোলপুর, বারাণসীতে। জানা গেছে, এই ছবিতেও কুণাল ঘোষ থাকছেন রাজনীতিবিদের চরিত্রে। কাহিনিতে রয়েছে নানা সম্পর্কের নাটকীয় টানাপোড়েন। চলতি মাসেই লুক সেট শিল্পীদের। আউটডোর পুজোর পর অক্টোবরে। মুক্তির পরিকল্পনা আছে জানুয়ারিতে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।