কসবাকাণ্ডে অপরাধীদের যোগ্য শাস্তি দিয়ে নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ কলকাতা পুলিশ
/ Feb 02, 2026

কসবাকাণ্ডে অপরাধীদের যোগ্য শাস্তি দিয়ে নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ কলকাতা পুলিশ

কসবার সরকারি ল কলেজে গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছে ইতিমধ্যেই। যদিও নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে আপত্তি জানিয়ে প্রথম থেকেই কলকাতা পুলিশের উপরই আস্থা রাখছে। প্রথম থেকেই অপরাধীদের নিয়ে কোনরকম আপোষ করেনি কলকাতা পুলিশ। এই নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। পাঁচ সদস্যের ওই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল। এবার কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়াতে ঘটনাটি সম্পর্কে সকলকে অবগত করে জানানো হল, ”১২ ঘন্টারও কম সময়ের মধ্যে এফআইআর-এ নাম উল্লেখিত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনার তদারকি করছে। কলকাতা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং নির্যাতিতা যাতে দ্রুত ন্যায়বিচার পান সেটা নিশ্চিত করবে।”প্রসঙ্গত, রবিবার বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দাবি করছে ধর্ষণের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। এছাড়া নিশ্চিত করতে হবে নিরাপত্তা। যদিও এই বিষয়ে প্রথম থেকেই তৎপর কলকাতা পুলিশ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।