পর্যটকদের সুবিধার্থে ‘মাই সিটি কলকাতা’ নামে নতুন মোবাইল অ্যাপ চালু করল কলকাতা পুরসভা
/ Feb 01, 2026

পর্যটকদের সুবিধার্থে ‘মাই সিটি কলকাতা’ নামে নতুন মোবাইল অ্যাপ চালু করল কলকাতা পুরসভা

পর্যটকদের সুবিধার্থে ‘মাই সিটি কলকাতা’ নামে নতুন এক মোবাইল অ্যাপ চালু করল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার উদ্যোগে এই অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপ শহরে ঘুরতে আসা পর্যটকদের জন্য ডিজিটাল গাইড হিসাবে কাজ করবে। কোথায় ঘুরবেন, কী খাবেন, কোথায় কেনাকাটা করতে পারেন এই সব তথ্য এক জায়গায় সহজেই পাওয়া যাবে এই অ্যাপে।

খুব সহজ ও সুবিধাজনকভাবে কলকাতা ঘোরার অভিজ্ঞতা দেবে পুরসভার ‘মাই সিটি কলকাতা’ অ্যাপ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন দু’ধরনের মোবাইলেই ডাউনলোড করা যাবে। ‘মাই সিটি কলকাতা’ অ্যাপে শহরের সকল দর্শনীয় স্থান, জনপ্রিয় খাবার,ও স্বাস্থ্য সংক্রান্ত নানা দরকারি তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে ঘুরতে যাওয়ার জায়গা, শপিং হাব বা কোন জায়গায় কী ধরনের জিনিস বিখ্যাত, কী কী স্থানীয় খাবার পাওয়া যায়, স্বাস্থ্যকেন্দ্র কোথায় আছে এবং সপ্তাহান্তে অল্প সময়ের মধ্যে বেড়াতে যাওয়ার জন্য কোথায় যাওয়া যেতে পারে সব কিছুর তথ্য থাকবে।

এই অ্যাপ তিলোত্তমার ডিজিটাল পরিকাঠামো বাড়ানোর এবং শহরকে আরও অনেকটাই পর্যটক বান্ধব করে তোলার জন্য একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতে আরও নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা আছে। কলকাতা পুরসভা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেল মারফত এই অ্যাপের প্রচার শুরু করেছে যাতে আরো অনেক বেশি সংখ্যক মানুষ এটি ব্যবহার করতে পারেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।