বাংলা নতুন বছরের শুরুর দিনই খুলে যাচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক
/ Mar 17, 2026

বাংলা নতুন বছরের শুরুর দিনই খুলে যাচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক

অবশেষে বাংলা নতুন বছরের শুরুর দিনই খুলে যাচ্ছে কালীঘাটের (Kalighat) স্কাই ওয়াক। আকাশ পথ পেরিয়ে পৌঁছে যাওয়া যাবে মন্দিরে। এমনই একটি সুন্দর উপহার রাজ্যবাসীকে দিতে চলেছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে কালীঘাট স্কাইওয়াক ও লাগোয়া এলাকার ছবি তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন সেখানেই উল্লেখ আছে ১৪ এপ্রিল সোমবার, উদ্বোধন করা হবে স্কাইওয়াক। এদিন সন্ধ্যা ৭ টায় উদ্বোধন হবে এই স্কাইওয়াক।

কলকাতা পুরসভা সূত্রে খবর, ৫০০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াকে ৫টি গেট থাকলেও, মূল প্রবেশদ্বার ২টি। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকের দরজায় নীলসাদা আলোর মাধ্যমে ফুটে উঠবে কালীঘাট মন্দির।অন্যদিকে গুরুপদ হালদার রোডের দিকের প্রবেশপথে আলোর খেলায় উদ্ভাসিত হবে মাতৃপ্রতিমা। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে কালীঘাট স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে ৮০ কোটি টাকা। যার কাজ শুরু হওয়ার ৩ বছর পর হতে চলেছে উদ্বোধন। পুরসভা সূত্রে আগেই জানা গিয়েছিল, দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরি হলেও, এর দুদিকে সৌন্দর্যায়নের ক্ষেত্রে অনেক বেশি জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কালীঘাট স্কাইওয়াকের পরিকল্পনা অনেকদিনের। ২০১৮ সালে দক্ষিণেশ্বরের আদলে এই স্কাইওয়াক তৈরির জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। হকার সমস্যা ও নানা জটের জেরে কাজ শুরু ২০২২ সালে। প্রতিশ্রুতি দেওয়া হয়, আঠারো মাসের মধ্যে নির্মাণের কাজ শেষ করে মন্দির সংলগ্ন হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে পৌরনিগম। তবে নানা টালবাহানায় সেই আঠারো মাস এসে ঠেকল তিন বছরে। অবশেষে ৮২ কোটি টাকা খরচ করে ‘স্বপ্নের’ স্কাইওয়াক উদ্বোধন হবে বাংলা নববর্ষের আগের দিন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।