দিঘায় ভেসে ‘চলে এলেন’ জগন্নাথ দেব, উৎসাহী পর্যটনের ভিড়
/ Mar 19, 2026

দিঘায় ভেসে ‘চলে এলেন’ জগন্নাথ দেব, উৎসাহী পর্যটনের ভিড়

মন্দির উদ্বোধন হতে আর বেশি সময় নেই। তার আগেই রবিবার ভেসে ভেসে অজানা পথ পেরিয়ে দিঘায় (Digha) চলে এলেন জগন্নাথ দেব। রবিবার বিকালে দিঘার মাইতি ঘাটের কাছে উদ্ধার হয়েছে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি। মন্দির উদ্বোধনের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উৎসাহী স্থানীয় মানুষজন। আগামী ৩০ এপ্রিল সেখানে উদ্বোধন হবে পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির। এর মধ্যে নিজেই যেন চলে এলেন জগন্নাথ দেব।

এদিন বিকালে মাইতি ঘাটের পাশেই আরও একটি ঘাট নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। তখনই সৈকতে ভাসতে ভাসতে তটে এসে পড়ে জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি। রীতিমতো অবাক হয়ে যান কর্মরত শ্রমিকরা। সামনেই মন্দির উদ্বোধন আর তার আগে এমন ঘটনায় অনেকেই মনে করছেন এর পেছনে কোন সংকেত তো আছেই।

দিঘায় নতুন মন্দির উদ্বোধন ঘিরে উৎসাহের আবহ বাংলাজুড়ে। বুধবারই নবান্ন থেকে উদ্বোধনী অনুষ্ঠানের সমস্ত তোড়জোড় সেরে ফেলেছেন মুখ্য়মন্ত্রী। জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা-সহ প্রতিটা বিষয় প্রশাসন তরফে আয়োজন করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, প্রায় সাড়ে ছয় হাজার লোক আসতে পারেন সেখানে বলে মনে করা হচ্ছে। শিল্পপতিদের জন্যও তৈরি করা হয়েছে একটি কনভেনশন সেন্টার। জরুরীকালীন পরিস্থিতির জন্য থাকবে জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং অ্যাম্বুল্যান্স।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।