ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান 'মিস'
/ Mar 17, 2026

ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ‘মিস’

রবিবার সকালে ইসরো নয়া স্যাটেলাইট, ইওএস-০৯ (EOS-09) উৎক্ষেপণ করে। তৃতীয় ধাপে এসে অল্পের জন্য লক্ষ্য হাতছাড়া হয়। এই উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে পৌছতে পারেনি। এটি ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ছিল। সফল হলে দেশের প্রতিরক্ষা থেকে জলবায়ু পরিবর্তন সহ একাধিক কাজে এই স্যাটেলাইট ব্যবহার করা যেত। এদিন ভোর ৫ টা ৫৯ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস-০৯ উৎক্ষেপণ করে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV-C61)-র সাহায্যে এই স্যাটেলাইট এদিন মহাকাশে পাঠানো হয়।

১৭১০ কেজির এই স্যাটেলাইট মহাকাশ থেকে উচ্চ রেজুলিউশনের ছবি ও তথ্য পাঠাতে সক্ষম। এই স্যাটেলাইটের ৫ বছর জীবনকাল ছিল। এর বিশেষত্ব হল মহাকাশ থেকে পৃথিবীর স্পষ্ট ছবি পাঠানো । যেকোন রকম আবহাওয়াতেই পাঠানো যেত ভাল ছবি। দিন ও রাতের স্পষ্ট ছবি তুলে ধরতে পারত এটি। শুধু তাই নয়, ২৪/৭ নজরদারি থাকত এই স্যাটেলাইটের। কৃষিকাজ, বিপর্যয় মোকাবিলা, শহরাঞ্চল পরিকল্পনা, ও বিশেষ করে জাতীয় নিরাপত্তার কাজেও এই স্যাটেলাইট ব্যবহার করা যেত।

ইসরোর প্রধান ভি নারায়ণন এই বিষয়ে বলেন, “আজ আমরা পিএসএলভি-সি৬১ লঞ্চের চেষ্টা করেছিলাম। এটি স্টেজ-৪ ভেহিকল ছিল। প্রথম দুটি ধাপ ভালভাবে উত্তীর্ণ হলেও, তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। তাই এই মিশন সম্পূর্ণ করা গেল না।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।