
বাঁ পা ও ডান বাহুতে মারাত্মক চোট পেয়েছেন পবনদীপ। উত্তরপ্রদেশের আমরোহা-এর জাতীয় সড়ক পথ ৯-এ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাঁকে নয়ডার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, গায়কের চোট খুবই গুরুতর।
ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন । সেবারের সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন। তারপর থেকেই আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার।
সোমবার ভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন পবনদীপ রাজন। দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন পবনদীপ। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন গায়ক পবনদীপ।
ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন পবনদীপ । উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন।









