বসিরহাটে উদ্ধার বিপুল পরিমান জাল নোট
/ Feb 01, 2026

বসিরহাটে উদ্ধার বিপুল পরিমান জাল নোট

উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত পলাতক। তাঁর ভাইকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ শনিবার রাতে খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে একটি বাড়িতে তল্লাশি চালান। সেখান থেকে ৩৩,৫৬,৩০০ টাকার জাল নোট উদ্ধার করেন তাঁরা। ২০০, ৫০০ ও ২০০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। যার বিরুদ্ধে জাল নোট মজুত রাখার অভিযোগ উঠেছে তার খোঁজ না পেলেও তার ভাই আবদুর রেজাকে আটক করেছেন তদন্তকারীরা।

আপাতত মূল অভিযুক্তের সন্ধান পেতে তৎপর রাজ্য পুলিশ। কীভাবে এই বিপুল পরিমাণ জালনোট এল, কী করে বা সেই জাল নোট ছড়ানোর পরিকল্পনা চলছিল সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অভিযুক্ত কতদিন ধরে এই কাজে যুক্ত সেটাও জানার চেষ্টা চলছে। তবে সব মিলিয়ে এত জালনোট শেষ কবে উদ্ধার হয়েছিল সেটা মনেই করতে পারছেন না পুলিশ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।