রুদ্রপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা, অলকানন্দা নদীতে পড়ল যাত্রী বোঝাই বাস, মৃত ২, নিখোঁজ ১০
/ Feb 02, 2026

রুদ্রপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা, অলকানন্দা নদীতে পড়ল যাত্রী বোঝাই বাস, মৃত ২, নিখোঁজ ১০

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে, উদ্ধার করা হয়েছে সাতজনকে। বাসে থাকা বাকি ১০ জনের খোঁজ মেলেনি এখনও। দুর্ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে পাহাড়ে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। জোর কদমে চলছে উদ্ধারকাজ।
উত্তরাখণ্ড পুলিশের সদর দফতর থেকে আইজি নীলেশ আনন্দ ভারানে জানান, রূদ্রপ্রয়াগের ঘোলতির এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে ১৮ জন সওয়ার ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।

ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল। স্থানীয় থানার পুলিশকর্মীরাও পৌঁছেছেন দুর্ঘটনাস্থলে। নদী থেকে উদ্ধারকাজও শুরু হয়েছে। পাহাড়ের ঢালে মানববন্ধন করে আহতদের উদ্ধার করা হচ্ছে। তবে অলকানন্দা নদীর খরস্রোতের কারণে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধারকাজে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।