প্রশাসনের প্রতি আস্থা ফিরছেন ঘরছাড়া মানুষেরা
/ Feb 01, 2026

প্রশাসনের প্রতি আস্থা ফিরছেন ঘরছাড়া মানুষেরা

রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা এবং জঙ্গিপুর পুলিশ জেলার আধিকারিকদের কড়া পদক্ষেপ গ্রহণের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের অন্তর্গত ধুলিয়ান এবং সংলগ্ন এলাকায়। অযাচিত এই আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জেলায় রয়েছেন রাজ্যে পুলিশের ডিজি রাজীব কুমার। এখনও মুর্শিদাবাদ জেলায় এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সহ রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকেরা উপস্থিত আছেন।

সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের উপর আস্থা ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুলতে শুরু করেছে দোকানপাট। সোমবার সকালে এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ,জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় সহ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকেরা ধুলিয়ান এলাকায় পায়ে হেঁটে ঘুরে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানোর জন্য পদক্ষেপ করেন। বিএসএফ এবং অন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সামশেরগঞ্জ এবং সংলগ্ন এলাকায় টহলদারী চালাচ্ছেন। সোমবার সকাল থেকে নতুন করে আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এই মর্মে জানিয়েছেন,’ এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। অশান্তির ঘটনায় জড়িত থাকার জন্য ইতিমধ্যেই প্রায় ২০০ বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট করা হয়েছে ,মোটরসাইকেল করে পুলিশ পেট্রলিং চলছে এবং কনভারের মাধ্যমে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় ঘুরছে।’

অন্যদিকে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সোমবার সামশেরগঞ্জ থানায় দাঁড়িয়ে বলেন,’ ধুলিয়ান এবং সংলগ্ন এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি জায়গায় আমাদের বাহিনী রয়েছে এবং সিনিয়র অফিসাররা সেখানে থাকছেন। অশান্তির কারণে কিছু মানুষ যারা ধুলিয়ান ছেড়ে চলে গিয়েছিলেন তাদের মধ্যে ১৯ জন গতকাল রাতেই ফিরে এসেছেন। আরও ১০০ জন শীঘ্রই ফিরতে চলেছেন। যারা ফিরে আসছেন তাদের সকলের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের ।যারা ইতিমধ্যেই ফিরে এসেছেন তারা সকলেই নিরাপদে এবং অক্ষত রয়েছেন। তাদের যেকোনও প্রয়োজনে প্রশাসন সমস্ত রকমের সহযোগিতা করবে।’

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।