বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ন’টি জেলায়, কলকাতাতেও চলবে বৃষ্টি
/ Feb 01, 2026

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ন’টি জেলায়, কলকাতাতেও চলবে বৃষ্টি

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ছিল কলকাতায় ।টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এর জেরে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝড়ো হাওয়া। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ২৪ তারিখ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা শক্তি বাড়াবে। দক্ষিণবঙ্গ ও উত্তর উড়িষ্যার দিকে এগোচ্ছে এই ঘূর্ণাবর্তিটি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৪ ও ২৫ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলাগুলিতেও হবে ভারী বৃষ্টি। ২৫ তারিখ এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ও বাঁকুড়াতে এই দুই জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী, কোনও জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। ২৬ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ২৬ তারিখ। ২৭ তারিখ উপকূলের জেলা যেমন দুই চব্বিশ পরগনা ও পূর্বের জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টিপাত এখনই কমবে না ২৮ থেকে ২৯ তারিখ নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তখন বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে। ২৮ ও ২৯ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ২৪ থেকে ২৫ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৬ থেকে ২৭ কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে।২৮ ও ২৯ তারিখ কলকাতা- পার্শ্ববর্তী অঞ্চলে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।মৎজীবীদের ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।২৪ তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে ।২৫ থেকে ২৭ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি পড়বে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।