ওড়িশায় ভারী বৃষ্টিতে বেহাল রেললাইনে সাত ঘণ্টা থমকে বন্দে ভারত
/ Mar 20, 2026

ওড়িশায় ভারী বৃষ্টিতে বেহাল রেললাইনে সাত ঘণ্টা থমকে বন্দে ভারত

ভারী বর্ষার ফলে বেহাল দশা ট্রেন লাইনের। আর তারই জেরে ওড়িশায় সাত ঘণ্টা দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ার ফলেই এই দুর্ভোগ বলে জানা যাচ্ছে।। রবিবার ওড়িশার কেওনঝড় জেলায় প্রায় সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর গভীর রাতে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির ফলে রবিবার রেল পরিষেবা ব্যাহত হয়। জানা গিয়েছে, গুহালিডিহি স্টেশনের কাছে রেললাইন ডুবে যায়। স্বাভাবিকভাবেই গুহালিডিহি স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস।এদিন সন্ধ্যা ৭টার পর দীর্ঘ সাত ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ভিতরে আটকে পড়েন প্রায় কয়েকশো যাত্রী। দেখা যায়, রেললাইনের উপর প্রায় তিন ফুট জল জমে গিয়েছিল তাই নিরাপত্তার স্বার্থেই ট্রেন এগোনো নিরাপদ নয় বুঝে গিয়েছিলেন চালক। কিন্তু কয়েক ঘণ্টা পরেও জল নামার কোনও লক্ষণ নেই দেখে ট্রেনটিকে কেন্দুঝারগড় স্টেশনে টেনে আনার জন্য একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। নির্ধারিত সময়ের সাত ঘণ্টারও বেশি সময় নিয়ে গভীর রাতে আবার যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। এখানে প্রশ্ন উঠছে দীর্ঘক্ষণ এভাবে আটকে থাকার ফলে কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়তে পারতেন বা হতে পারত খাবার সংক্রান্ত সমস্যা। যদিও সৌভাগ্যবশত এদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে, ময়ূরভঞ্জ এবং কেওনঝার সহ রাজ্যের বেশ কয়েকটি অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার (৩০-৪০ কিমি প্রতি ঘন্টা) পূর্বাভাস রয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।