৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা গিল্ডের
/ Feb 02, 2026

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা গিল্ডের

বইপ্রেমীদের জন্য ঘোষণা করা হল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ। ২০২৬ সালের বইমেলা শুরু হতে চলেছে ২২ জানুয়ারি এবং চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে হবে বইমেলা। আগামী বইমেলার থিম কান্ট্রি কোন দেশ সেই বিষয়েও কথা বলেছে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হবে মেলার।

বুধবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করে সেখানে বইমেলার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে এবার লাতিন আমেরিকার কোনও দেশকে থিম কান্ট্রি হিসেবে রাখার পরিকল্পনা করেছে বুকসেলার্স গিল্ড। গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এদিন জানান, লাতিন আমেরিকার কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। সেখান থেকে একটি দেশ চূড়ান্ত হবে। শীঘ্রই চূড়ান্ত নাম জানানো হবে।

কয়েক বছর ধরেই সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলার মাঠ বইমেলার স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে ৪৮তম বইমেলায় প্রায় ২৭ লক্ষ মানুষের ভিড় হয়েছিল এবং প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ সালের মেলা উদ্বোধন হবে। বইমেলা উপলক্ষে প্রতিবছর রাজ্য সরকার অতিরিক্ত এবং বিশেষ বাস পরিষেবা ব্যবস্থা করে থাকে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।