অশান্তি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক রাজ্যপালের
/ Feb 01, 2026

অশান্তি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক রাজ্যপালের

গণতন্ত্রে (democracy) প্রতিবাদ মানে তাণ্ডব নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। শুক্রবার এমনই বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জায়গায় সদ্য কার্যকর হওয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ চলছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে গাড়ি, কোথাও পড়ছে বোমা। এই পরিস্থিতিতে বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে তাঁর।

শুক্রবার মুর্শিদাবাদের সুতি থেকে দক্ষিণ ২৪ পরগনার আমতলায়, মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জে পরপর বোমার শব্দ শোনা যায়। তাণ্ডবের মাঝেই গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর সহ দুজন। কে গুলি চালাল, সেটা স্পষ্ট নয়। এদিকে, আমতলায় রাস্তা অবরুদ্ধ হয়ে যায় শুক্রবার দুপুরের পর থেকে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। এরপরই একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন রাজ্যপাল। সি ভি আনন্দ বোস এই মর্মে জানিয়েছেন, তিনি রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন। অশান্তির খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে।

তিনি জানান, শুক্রবারও রাজ্য প্রশাসনের সঙ্গে অশান্তির ব্যাপারে কথা হয়েছে তাঁর। মুখ্যসচিব মনোজ পন্থ তাঁকে জানিয়েছেন, রাজ্য কড়া ব্যবস্থা নিচ্ছে। রাজ্যপাল বলেন, ‘প্রতিবাদ মেনে নেওয়া যায়, তবে তাণ্ডব নয়। রাজ্য পুরোপুরি প্রস্তুত। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না।’ রাজভবনের তরফ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অশান্তি হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও কথা বলেছেন তিনি।

তবে পুলিশ সূত্রে খবর, সুতি ও সামসেরগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। ভুল তথ্য ছড়ালে পুলিশ ব্যবস্থা নেবে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।