ঘর ওয়াপসি’! বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন অভিনেত্রী রূপাঞ্জনা
/ Feb 01, 2026

ঘর ওয়াপসি’! বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন অভিনেত্রী রূপাঞ্জনা

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ২০২৫-এ আবার ফিরে এলেন সেই তৃণমূলে।২০১৯ লোকসভা নির্বাচনের পর, জুলাই মাসেই বাঙালি নেতা-অভিনেতাদের অনেকেই তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না, এই অভিযোগ তুলে যোগ দিয়েছিলেন বিজেপি-তে। সে তালিকায় টলি পাড়ার রূপাঞ্জনার সঙ্গেই ছিলেন ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্রর মতো অনেকেই।সেই বছরই রূপাঞ্জনা দাবি করেছিলেন, তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন বলে হুমকি পাচ্ছেন তৃণমূলের তরফে। এমনকি টলিউডে কাজ পাচ্ছেন না বলেও দাবি করেছিলেন। পরে অবশ্য বিজেপি-তে থেকেও রাজনীতি করা সম্ভব নয় বলে সেই দলও ছেড়েছেন তিনি। গত ডিসেম্বরেই রূপাঞ্জনা ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলে ফেরার। জানিয়েছিলেন, তাঁদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল। তিনি তাই আর সেখানে থাকতে পারছেন না।সোমবার, ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ স্মরণ’ মঞ্চে যোগ দিলেন রূপাঞ্জনা মিত্র।সেখান থেকেই জানা গেল তাঁর ‘ঘর ওয়াপসি’র কথা। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মনে হচ্ছে যেন স্বর্গ। কত দিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এদিন অন্যান্য টলি তারকাদের সঙ্গে সভামঞ্চে হাজির হন রূপাঞ্জনা। তৃপ্তির হাসি অভিনেত্রীর ঠোঁটে, “দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি। এ বারও তা-ই করব।” পাশাপাশি, টলিউডের উন্নতির জন্য যথাসাধ্য করার আশ্বাস দিলেন তিনি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।