২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় মহানায়ক পুরস্কার প্রদান। বাংলা সিনে দুনিয়ার কৃতিদের সম্মান জানানোই মূল উদ্দেশ্য ছিল। সেবছর রাজ্য সরকারের তরফে প্রথম ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকে দেব, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা প্রতিবছর কোনও না কোনও তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। তবে এবছর একটু ভিন্ন পথে হেঁটে সিনেমা জগতের সঙ্গে যুক্ত বিশেষ কয়েক জনকে এই সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। এবার অভিনয়দুনিয়া থেকে গার্গী রায়চৌধুরীর হাতে মহানায়ক সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষকে সম্মানিত করা হল মহানায়ক সম্মানে।ধনধান্য স্টেডিয়ামের মহানায়ক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, অম্বরীশ ভট্টচার্য, হরনাথ চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, অদিতি মুন্সী-সহ আরও অনেকে।২০২৫ সালে মুখ্যমন্ত্রীর হাত থেকে আর যাঁরা মহানায়ক সম্মান নিলেন তাঁরা হলেন গায়িকা- ইমন চক্রবর্তী,গায়ক- রূপঙ্কর বাগচী,মেকআপ – সোমনাথ কুণ্ডু,প্রোডাকশন ডিজাইনার – আনন্দ আঢ্য।পুরস্কার প্রদানের পর মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে মঞ্চে একফ্রেমে ধরা দিলেন। এবং সর্বপরি মনে করিয়ে দিলেন ক্যামেরার নেপথ্যের মানুষেরা, অর্থাৎ কলাকুশলীদের অবদান অভিনেতা-অভিনেত্রীদের থেকে কম কিছু নয়। উল্লেখ্য, চলতি বছর পুরস্কারের তালিকায় ‘সুপারস্টার নাম’ ব্রাত্য বললেও অত্যুক্তি হয় না! বরং অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর পাশাপাশি পরিচালক, গায়ক-গায়িকা থেকে রূপটানশিল্পী, আর্ট ডিরেক্টরদের ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার বাঙালির ‘একমেবাদ্বিতীয়ম’ ম্যাটিনি আইডল উত্তমকুমারের মৃত্যু দিন। মৃত্যুর ৪৫ বছর পর আজও বাংলা সিনেপ্রেমীদের মনে তিনি মহানায়ক। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তম স্মরণেও সেই একই কথা যেন উঠে এল। এদিন আক্ষেপ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমার জীবনের আপসোস সুচিত্রা সেনের মৃত্যুর কয়েকদিন আগেও দেখা হয়েছে ওঁর সঙ্গে। সুপ্রিয়াদির সঙ্গেও আমার দীর্ঘদিনের যোগাযোগ ছিল। উত্তম কুমারের সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁদের সকলের সঙ্গে দেখা হয়েছে আমার। কিন্তু উত্তম কুমারের সঙ্গেই দেখা হল না। ছোটবেলায় মায়ের সঙ্গে হাত ধরে ভবানীপুরের বহু সিনেমা হলে মহানায়কের ছবি দেখেছি। আমি হয়তো ঘুমিয়ে পড়তাম। কিন্তু ওঁর ছবির গানগুলো মনে রয়ে যেত। কী শ্রুতিমধুর।” পাশাপাশি বর্তমান বাংলা ধারাবাহিকের বিষয় ভাবনা নিয়ে নিজের সুচিন্তিত মতামত পেশ করেন। ছোটপর্দার নির্মাতা নির্দেশকদের ধারাবাহিকের বিষয় নির্বাচনে বাংলা ভাষা সংস্কৃতির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









