কেষ্টপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় অস্বাভাবিক মৃত্যু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আপ্তসহায়কের
/ Feb 02, 2026

কেষ্টপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় অস্বাভাবিক মৃত্যু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আপ্তসহায়কের


মঙ্গলবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে। এই ঘটনায় নিজের বাড়িতেই আগুনে পুড়ে মৃত্যু হল ৪২ বছরের এক ব্যক্তির। জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ ওই বাড়িতে আগুনের শিখা দেখা যায়। মৃত্যুর কারণ ঘিরে রয়েছে একাধিক ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসছে আত্মহত্যার তথ্য। মৃতের নাম সব্যসাচী চক্রবর্তী। ওই ব্যক্তি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের আপ্তসহায়ক হিসেবে আগে কাজ করতেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, কেষ্টপুর রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা সব্যসাচী চক্রবর্তীর বাড়ি থেকে এদিন ভোররাতে আগুন বেরোতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলেও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বাড়িটির নিচের তলা থেকে আচমকাই আগুন দেখতে পান লাগোয়া বাড়ির বাসিন্দারা। দমকলে খবর গেলেও তারা পৌঁছনোর আগেই স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও তা তেমন ফলপ্রসূ হয়নি। অবশেষে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় সব্যসাচী চক্রবর্তী অগ্নিদগ্ধ নিথর দেহ।
জানা গিয়েছে,সব্যসাচী চক্রবর্তী পেশায় ব্যবসায়ী ছিলেন। তাঁর বাবা মারা যাওয়ার পর অবিবাহিত অবস্থায় ওই বাড়িতেই একাই থাকতেন। তাঁর ভাই অনুশীলন চক্রবর্তী মা-কে নিয়ে আলাদা থাকেন। মৃতের ঘরে কিভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সব্যসাচীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ সুভাষ সরকার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ফলে এটি আত্মহত্যার ঘটনাও হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে দমকল ও বাগুইআটি থানার পুলিশ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।