মহারাষ্ট্র বিজেপি’র প্রাক্তন মুখপাত্র এবার বম্বে হাইকোর্টের বিচারপতি!
/ Feb 01, 2026

মহারাষ্ট্র বিজেপি’র প্রাক্তন মুখপাত্র এবার বম্বে হাইকোর্টের বিচারপতি!


বম্বে হাইকোর্টে তিনজন আইনজীবীর বিচারপতি হিসাবে নিয়োগ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের সিদ্ধান্তে এই নিয়োগের মধ্যে মূলত একজনকে নিয়েই বিরোধী শিবিরের আপত্তি। বিচারপতি পদে নিয়োগ পাওয়া আরতি অরুণ শাঠে, যিনি আগে মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র ছিলেন। পাশাপাশি তিনি দলের আইন সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন। দলীয় মুখপাত্রকে বিচারপতি করা নিয়ে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি সরব হয়েছে। আরতি অরুণের যোগ্যতা নিয়ে প্রশ্ন না থাকলেও, কেন্দ্র ও রাজ্যের শাসক দলের একজন সক্রিয় নেতাকে কীভাবে বিচারপতি করা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।বিচারপতি শাঠের বাবাও সেই হাই কোর্টের আইনজীবী এবং তিনিও বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত।
সূত্রের খবর, বিজেপির সঙ্গে সরকারিভাবে সম্পর্ক শেষ করার কয়েক মাস পর আইনজীবী শাঠের নাম বিচারপতি পদের জন্য সুপারিশ করা হয়। ২৮ জুলাই, ২০২৫ সুপ্রিম কোর্টে শাঠের নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। এই ক্ষেত্রে বিরোধীদের অভিযোগ আইনজীবী শাঠেকে বিচারপতি পদে নিয়োগ করে বিচার ব্যবস্থাকে একপ্রকার কলুষিত করা হচ্ছে। প্রশ্ন উঠছে, একজন রাজনৈতিক মুখপাত্রকে বিচারক হিসেবে নিয়োগ সংবিধানকে বিকৃত করার প্রচেষ্টা নয়? এই নিয়োগ কি বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়ার ওপর প্রশ্ন তোলে না? ন্যায়বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাতিত্ব যে হবে না, তারই বা গ্যারান্টি কী?
এ ধরনের বিতর্ক অবশ্য নতুন নয়। কিছুদিন আগে গুজরাত হাইকোর্টের এক বিচারপতির নিয়োগ ঘিরেও জলঘোলা হয়েছিল। বিচারপতির শপথ আটকাতে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আইনজীবীর রাজনৈতিক অতীত বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা অপ্রয়োজনীয় বলে রায় দেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।