হাসপাতালে ভর্তি অবস্থায় বিমানসেবিকাকে যৌনহেনস্থা
/ Feb 01, 2026

হাসপাতালে ভর্তি অবস্থায় বিমানসেবিকাকে যৌনহেনস্থা

আইসিইউতে ভর্তি অবস্থায় যৌন হেনস্থা! এমনই অভিযোগ উঠল গুরগ্রামে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে গুরগ্রাম সদর পুলিশ স্টেশনে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।

সংস্থার ট্রেনিংয়ের জন্যে গুরুগ্রামে এসেছিলেন বছর ৪৬-এর এক বিমানসেবিকা। গুরগ্রামেই হোটেলে থাকার সময়ই তার শারীরিক অবস্থায় অবনতি হয়। তখনই তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ৫ এপ্রিল সেই হাসপাতাল থেকে তাকে অন্য একটি হাসপাতালে তাকে স্থানান্তর করেছিলেন তার স্বামী। ভেন্টিলেটর সাপোর্টে থাকাকালীন সেই মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গত ৬ এপ্রিল এই ঘটনাটি ঘটেছে। ওই হাসপাতালেরই কোনো এক কর্মী তাকে যৌন হেনস্থা করে। তবে এই ঘটনাটি প্রকাশ্যে আসে ১৩ এপ্রিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের স্বামীকে এই যৌন হেনস্থার ঘটনাটি জানান নির্যাতিতা বিমানসেবিকা। নির্যাতিতার দাবি, সেই সময় নাকি দু’জন নার্স আশেপাশে ছিলেন।

ঘটনাটি জানাজানি হতেই ‘১১২’ নম্বরে ফোন করে অভিযোগ জানান বিমানসেবিকার স্বামী। এরপরেই তদন্তে নামে পুলিশ। সেই হাসপাতালে গিয়ে ডিউটি চার্ট খতিয়ে দেখে পুলিশ। দোষীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা। তদন্তকারীরা এদিকে অভিযুক্তকে শনাক্ত করে ম্যাজিস্ট্রেটের সমনে তার বয়ানও রেকর্ড করেছে। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের তরফ থেকে এই ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, হাসপাতালের নিরাপত্তাকর্মীদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান, এই ঘটনার বিষয়ে তারা অবগত নয়।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।