টরন্টোতে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আহত ৫
/ Feb 02, 2026

টরন্টোতে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, আহত ৫

লরেন্স হাইটস এলাকায় গুলিতে নিহত হয়েছেন ১ জন তবে আহতের সংখ্যা ৫। সামনেই কানাডায় আয়োজিত হতে চলেছে জি ৭ বৈঠক। তার আগে এই হত্যাকাণ্ড স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ সূত্রে খবর ৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জি ৭ বৈঠকে এবার যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৫ বছরের নরেন্দ্র মোদী এই বৈঠকে যোগ দিলেও এবার এই বৈঠকে যোগ দিচ্ছেন না। খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে কানাডা ভারতের দিকে নিশানা করতেই দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে।

মেয়র ওলিভিয়া চাওয়ের কার্যালয় থেকে টরন্টো পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চলছে। টরন্টো পুলিশের মতে, এলাকায় গুলিবর্ষণের পর ৯১১ নম্বরে একাধিক বার ফোন করা হয়েছিল। কর্মকর্তারা সেখানে পৌঁছে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলেই একজন পুরুষকে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজন পুরুষ এবং একজন মহিলাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তের স্বার্থে পুলিশ দ্রুত এলাকায় একটি কমান্ড পোস্ট স্থাপন করে দেয়। অফিসাররা প্রমাণ সংগ্রহ শুরু করে দিয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে বিশদে জানার চেষ্টা চলছে। তদন্তের জন্য আপাতত ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, এবং পুলিশ কোনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।