দিল্লির করোলবাগে পোশাকের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, লিফটে মৃত ১
/ Feb 02, 2026

দিল্লির করোলবাগে পোশাকের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, লিফটে মৃত ১

শুক্রবার দিল্লির করোলবাগের জনপ্রিয় এক পোশাকের শো-রুম ‘বিশাল মেগা মার্ট’-এর চার তলা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রথম আগুন লাগে ফার্স্ট ফ্লোরে। এরপর খুব দ্রুত সেটা উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা ৬.৪৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল। পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালায়। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইঞ্জিন পৌঁছায়। উদ্ধারকাজের সময় এক ব্যক্তির মৃতদেহ লিফটের ভিতর থেকে উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি ধোঁয়ায় দম আটকে মারা যান। সম্ভবত আগুন লাগার পর ওই ব্যক্তি লিফটে আটকে পড়েন। তারপর ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।

শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দমকলের মোট ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। আগুন দ্বিতীয় তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও ধোঁয়ায় ভরে যায় উপরের তলাগুলিও। রীতিমত দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফে খবর, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট মনে করা হচ্ছে। বিশাল মেগা মার্টে কাপড় এবং মুদিখানার জিনিস বিক্রি হয়। দোকানের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এদিনের ঘটনায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকে। প্রায় ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন সম্পূর্ণভাবে নেভানো যায়নি। ত্রাণ ও উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে থেকে পকেট ফায়ার আছে কিনা খতিয়ে দেখছে। তদন্তকারী অফিসাররা আগুন লাগার আসল কারণ বের করার চেষ্টা চালাচ্ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।