বৃহস্পতিবার অফিস টাইমে ফের ব্যাহত হল মেট্রো পরিষেবা। দিন শুরু হতে না হতেই মেট্রোরেলে দুর্ভোগের চেনা ছবি ধরা পড়ল। এবার আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতির সকাল আটটা নাগাদ আচমকাই দমদমমুখী একটি মেট্রোর নীচের অংশ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দিয়ে মেট্রোর রেক খালি করে দেওয়া হয়। সেন্ট্রাল স্টেশনের পর থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরিষেবা। সংশ্লিষ্ট রেকটিকে কারশেডে পাঠানোর বন্দোবস্ত শুরু হয়।বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও সাতসকালে হয়রানির শিকার হন যাত্রীরা। প্রসঙ্গত, কয়েক দিন আগেই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল ধরা পড়েছে। বড় দুর্ঘটনার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে প্রান্তিক এই স্টেশন। স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই খবর প্রকাশ্যে আসার ৪৮ ঘণ্টার মধ্যে এবার মেট্রোয় আগুনের ফুলকি! যাত্রীরা বলছেন, কখনও সময়মতো পরিষেবা মেলে না, কখনও আবার মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। একটু বৃষ্টি হলেই বিভিন্ন মেট্রো স্টেশনে জল জমার ছবি দেখেই বোঝা যায় পরিষেবার নামে আসলে কী চলছে। বৃহস্পতিবার সকালে আগুন আতঙ্কের জেরে মিনিট কুড়ি মতো বন্ধ রাখা হয় পরিষেবা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ কোনও বিবৃতি প্রকাশ করেনি।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









