মহারাষ্ট্রের দৌন্ডগামী ট্রেনে অগ্নিকাণ্ড,হতাহতের খবর নেই
/ Feb 01, 2026

মহারাষ্ট্রের দৌন্ডগামী ট্রেনে অগ্নিকাণ্ড,হতাহতের খবর নেই

সোমবার পুনে থেকে মহারাষ্ট্রের দৌন্ডগামী একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট শাটল ট্রেনে অহ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি নির্ধারিত রুটে যাচ্ছিল। হঠাৎ করেই তাতে আগুন ধরে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়। সূত্রের খবর, ট্রেনের টয়লেটে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। দরজা বন্ধ থাকায় একজন ব্যক্তি টয়লেটের ভেতরে আটকা পড়ে যান এবং দরজা খোলা যাচ্ছিল না। তাঁর চিৎকার শুনে এবং ধোঁয়া বের হতে দেখে, কয়েকজন যাত্রী টয়লেটের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

সোমবারের ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে স্টেশন এবং দমকল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর জন্য মোট তিনটি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল। আগুনের মাত্রা এতটাই তীব্র ছিল যে একটি কোচ সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় চারপাশ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।