জোর করে বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ!  বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে এফআইআর
/ Feb 01, 2026

জোর করে বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ!  বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে এফআইআর

ঝাড়খণ্ডের দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে রীতিমত জোর করে ঢুকে পড়লেন বিজেপির দুই সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে  ঘোরতর বিপাকে পড়লেন দুই বিজেপি সাংসদ। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ঝাড়খণ্ড পুলিশ। অভিযুক্তরা হলেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে ও উত্তর-পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি।   ২০২২ সালের সেপ্টেম্বরে নিশিকান্তের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ন’জন বিজেপি সাংসদকে নিয়ে জোর করে দেওঘর  বিমানবন্দরের ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল’-এ ঢুকে আধিকারিকদের হুমকি দিয়েছিলেন এবং চার্টার্ড বিমানের রাতে উড়ানের অনুমতি নিতে একপ্রকার বাধ্য করেন।  

এবার এই নতুন অভিযোগে বেশ চাপে পড়লেন বিজেপির দুই সাংসদ। জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও ঘটনার পর থেকে দুই সাংসদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, মন্দিরের পুরোহিত কার্তিকনাথ ঠাকুর এদিন ঘটনার পর অভিযোগ করেছেন, দুই সাংসদ জোর করে গর্ভগৃহে ঢুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। পবিত্র শ্রাবণ মাসে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতির কারণে ভিআইপি বা ভিভিআইপি প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ২ আগস্ট রাত ৮.৪৫ থেকে ৯ টার মধ্যে জোর করে মন্দিরে প্রবেশের চেষ্টা করেন দুজন। বাবা বৈদ্যনাথ মন্দির থানায় নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি, কংসীকানত দুবে, শেষাদ্রি দুবে এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মন্দিরে প্রবেশ, ধর্মীয় ঐতিহ্য ও অনুভূতিতে আঘাত করা এবং নিরাপত্তার কারণে মোতায়েন করা পুলিশের সাথে ধস্তাধস্তি করে সরকারি কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরোহিতের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।