জঙ্গলমহলে গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ। যদিও কী থেকে এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। রবিবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময়ে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে আচমকা থেমে যায়। বিস্ফোরণের শব্দেই ট্রেন থামানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। সূত্রের খবর, সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড ও চালক যোগাযোগ করেন পিয়ারডোবা স্টেশনে। এসে পৌঁছয় রেলপুলিশ। সঙ্গে স্নিফার ডগ। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলও বন্ধ রাখা হয় বলেও খবর। রেলের তরফে খবর, ট্রেনের লোকো পাইলট বিস্ফোরণের শব্দ শুনে রেল পুলিশকে জানিয়েছিলেন। তিনি কিছু বুঝে উঠতে না পারায় ট্রেনটি থামিয়ে দেন।এর পরেই আদ্রা ডিভিশনের রেল পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে তারা জানিয়েছে, ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো কিছু ঘটেনি। তবে সাদা পাউডারের মতো কিছু জিনিস পাওয়া যায়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সোমবার ফরেন্সিকের টিম ঘটনাস্থলে যাচ্ছে। সোমবার সকালেও ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একদা মাওবাদী অধ্যুষিত এই এলাকায় নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না রেল পুলিশ।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









