ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত আটজন মাওবাদী
/ Mar 18, 2026

ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত আটজন মাওবাদী

আজ, সোমবার ঝাড়খণ্ডের (Jharkhand) বোকারোতে আট জন মাওবাদী নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হয়েছেন। তাঁদের মধ্যে এক মাওবাদী নেতার মাথার দাম নির্ধারণ করা হয়েছিল এক কোটি টাকা। তবে এবারের গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা কেউ নিহত হননি। সোমবার সকালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জঙ্গল ওয়ারফেয়ার ইউনিট, কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রেজোলিউশন অ্যাকশন (কোবরা) এবং ঝাড়খণ্ড পুলিশ বোকারোর জঙ্গলে যৌথ অভিযান চালিয়েছিল। ভোর সাড়ে ৫টা নাগাদ লুগু পাহাড়ে গুলির লড়াই শুরু হয় আর সেখানেই নিহত হয়েছেন আট জন। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল, একটি একে সিরিজের রাইফেল, কিছু ইনফ্যানট্রি অস্ত্রশস্ত্র, একটি পিস্তল, আটটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।

এপ্রিল মাসের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদীদের অস্ত্র ত্যাগ করার কথা বলেন। ছত্তীসগঢ়ের গ্রামগুলির উন্নয়নের জন্য এক কোটি টাকা ঘোষণা করেছিলেন। মাওবাদীরা আত্মসমর্পণ করলে সরকার তাঁদের নিরাপত্তার দায়িত্ব নেবে বলা হয়। কিছুদিন আগে ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদীদের তরফে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে ছত্তীসগঢ়ে বাহিনীর গুলিতে নিহত হন দুই মাওবাদী।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।