টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে ভূমিকম্প! আতঙ্কে বাসিন্দারা
/ Feb 01, 2026

টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে ভূমিকম্প! আতঙ্কে বাসিন্দারা

কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। তার মধ্যে বৃষ্টি ধসের দোসর হল ভূমিকম্প। বুধবার সকালে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে ১৪৬ কিলোমিটার দূরে। সিকিমজুড়ে আবার কম্পন অনুভূত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।এদিকে দার্জিলিং এবং সিকিমে একনাগাড়ে বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়ে গিয়ে তিস্তা বাজার রাস্তায় জল উঠে আসে। তিস্তার জল রাস্তায় এসে পড়ায় কালিম্পং-দার্জিলিংয়ের রাস্তা বন্ধ। অনেক জায়গায় ভূমিধসের কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তা বাজারের মানুষ আতঙ্কে। সিকিমে সিংতামের রাস্তায় ফাটল। সমস্যার সম্মুখীন হয়েছেন পর্যটকরা। যানবাহন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। লাভা হয়ে কালিম্পং ঘুরে যাওয়ার পথ খোলা রয়েছে। ওদিকের পর্যটকরা অধিকাংশ গন্তব্য বদল করে দার্জিলিংয়ের দিকে যাচ্ছেন। এখন পর্যটকদের সংখ্যা অনেকটাই কম। অন্যদিকে বৃষ্টি ও ধসের কারণে সিকিমের জন্য লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় ভূমিধসের কারণে রাস্তা পরিষ্কারের কাজ রাত থেকে শুরু হয়েছে। গত ৩ দিন ধরে দার্জিলিং এবং সিকিমে কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।