Dog walks around with dead newborn in mouth at Madhya Pradesh hospital
/ Feb 02, 2026

মধ্যপ্রদেশের হাসপাতালে মৃত সদ্যোজাতকে মুখে নিয়ে ঘুরছে কুকুর

শনিবার মধ্যপ্রদেশের এক সরকারি হাসপাতালে মৃত সদ্যোজাতকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর! হাসপাতালের এক নিরাপত্তারক্ষী কোনও মতে কুকুরটিকে তাড়িয়ে সদ্যোজাতের দেহটি উদ্ধার করেন। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার দুপুরে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার একটি সরকারি হাসপাতালের শৌচাগারের কাছে একটি রাস্তার কুকুরকে এক সদ্যোজাতের মৃতদেহ মুখে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। একজন নিরাপত্তারক্ষী কুকুরটিকে তাড়িয়ে শিশুর দেহ কোনমতে উদ্ধার করেন। এরপরেই ওই শিশুর মায়ের খোঁজ শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে। শিশুটি কার, কীভাবে সে হাসপাতালে এল সেই সংক্রান্ত বিষয়গুলি হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শুক্রবার রাত দেড়টা থেকে ২টোর মধ্যে এক কিশোরী ওই শৌচাগারে গিয়েছিলেন। হাসপাতালের নথি অনুযায়ী সেই মেয়েটি পেটে ব্যথা নিয়ে রাত ৯টা নাগাদ হাসপাতালে ভর্তি হন। মনে করা হচ্ছে ১৭ বছরের ওই কিশোরী হাসপাতালের শৌচাগারে সন্তান প্রসব করে। তারপর সেখানেই সদ্যোজাতকে ফেলে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে ওই কিশোরী গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যান। সম্ভবত ওই কিশোরী সময়ের আগেই অপরিণত, মৃত সন্তান প্রসব করেছিলেন। তাই মৃত সদ্যোজাতকে সেখানেই ফেলে পালিয়ে যান। শনিবার দুপুরে শিশুর দেহটির ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, মৃত অবস্থায় জন্ম নিয়েছিল শিশুটি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে। ওই কিশোরীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এত বড় একটা ঘটনা ঘটে গেল হাসপাতাল কর্তৃপক্ষের নজরে কিছুই এল না? একজন কিশোরী শৌচাগারে প্রসব করছেন আর সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই হাসপাতালের?

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।