দিঘা সফরে গিয়ে দলের আক্রোশে পড়েছেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দু’জনের প্রতিক্রিয়াতেই ধরা পড়েছিল সেই ছবি। সুকান্ত মজুমদার স্পষ্ট বলেছিলেন, দিলীপের সিদ্ধান্ত ব্যক্তিগত, দল অনুমোদন করে না। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি, কেন প্রশংসা করেছিলেন, সেই ব্যাখ্যা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার বিজেপির সদ্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমি তো সবার প্রশংসা করি। কারোর বিরুদ্ধে বিনা কারণে আমি কিছু বলেছি। কারোর সঙ্গে আমার শত্রুতা নেই। প্রশংসা করব না কেন!” নাম না করে সমালোচকদের নিশানা করে দিলীপ বলেন, ” যাঁরা এত বড় বড় কথা বলেছে, তাঁদের নামে এত কেস রয়েছে। আর যাঁকে নিয়ে এত চর্চা, তাঁর নামে কেস কেন? আর যাঁর নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেনি, তাঁর সঙ্গে গিয়ে যদি আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম?”










