প্রায় এক যুগের অপেক্ষার অবসান। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতিক্ষীত ছবি ‘ধূমকেতু’। সোমবার নজরুল মঞ্চে হয়ে গেল এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ। প্রথম থেকেই এই জুটির ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে, দেব-শুভশ্রী কি একসঙ্গে এই ছবির প্রচারে ধরা দেবেন?এবার সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলল। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘ধূমকেতু’র বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন ‘প্রাক্তন’ জুটি।কলকাতার বুকে নজরুল মঞ্চ তখন কানায় কানায় পূর্ণ। বিগত বেশ কিছুদিন ধরেই অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার পারদ আরও বাড়ল যখন এদিন একসঙ্গে মঞ্চে ধরা দিলেন দেব-শুভশ্রী। প্রেক্ষাগৃহ তখন উপচে পড়ছে পছন্দের জুটিকে দেখার, ফিরে পাওয়ার উন্মাদনায়। আর তাঁরাও ঠিক সেই আগের মতোই এলেন, দেখলেন, জয় করলেন। সময় যেন থমকে দাঁড়িয়ে গেল এদিন নজরুল মঞ্চে।‘ধূমকেতু’র গান বেজে উঠল আর তারপর একসঙ্গে মঞ্চে প্রবেশ করলেন দেব-শুভশ্রী। সেই চেনা জুটি। গানের তালে তালে তাল মেলালেন তাঁরা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন মঞ্চ থেকে অনুরাগীদের সঙ্গে। ফের দু’জনকে একসঙ্গে দেখতে পেয়ে তুমুল উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। ‘ধূমকেতু’কে বাঁচিয়ে রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানান সুপারস্টার। সেই চেনা সংলাপ বলে উঠলেন দেবের উদ্দেশ্যে শুভশ্রী। বললেন, “আমার সাথে ফ্রেন্ডশিপ করবে?” দেব বলেন “কেন?” শুভশ্রী বললেন, “এমনি।” সঞ্চালক রোহন তখন বলে ওঠেন, “আচ্ছা এমনিটা তাহলে এখান থেকে এসেছে।” দেব বললেন, “এমনিটা এমনি এমনি আসেনি।” কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার সহ সকলকে মঞ্চে দাঁড়িয়ে ধন্যবাদ জানান শুভশ্রী। আগামী ১৪ আগস্ট সকলকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ জানান শুভশ্রী। একইসঙ্গে শুভশ্রী অনুরাগীদের বলেন, ‘আমাদের এফর্টে আমাদের জুটি বাঁচেনি। বেঁচেছে তোমরা চেয়েছ বলে’।”ধূমকেতু’ ছবিটি শুধুই একটি ছবি নয়। এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ। বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে। কারণ এই জুটির একসঙ্গে এটিই শেষ অভিনীত ছবি। টলিউডের এই জুটির বিচ্ছেদের ঘটনায় মন ভেঙেছিল তাঁদের অনুরাগীদের। এই ছবি যেন তাঁদের ক্ষততে প্রলেপ দেবে। আপামর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ‘ধূমকেতু’র মুক্তির অপেক্ষায়।এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একসঙ্গে কাজ করার ইঙ্গিত জোরালো করলেন ‘প্রাক্তন এই জুটি’। সঙ্গে ইঙ্গিত দিলেন নিজেদের প্রযোজনা সংস্থার ছবিতে একে অপরকে কাস্ট করা নিয়েও বড় বার্তা দিলেন তাঁরা।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









