দেবীপক্ষে পর্দায় আসছে দেবী চৌধুরানী
/ Feb 01, 2026

দেবীপক্ষে পর্দায় আসছে দেবী চৌধুরানী

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’উপন্যাস আপামর বাঙালি পাঠকের বড় প্রিয়। ‘প্রফুল্ল’র ডাকাতরানী ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার কাহিনি কমবেশি সকলেরই জানা। সেই কাহিনি যখন আবারও রুপোলি পর্দায় ফিরতে চলেছে
তখন তাকে নিয়ে পাঠক তথা সিনেপ্রেমীর অপেক্ষা থাকাটাই স্বাভাবিক। চিত্রপরিচালক শুভ্রজিৎ মিত্র সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের সেই উপন্যাসকে আধার করে তৈরি করেছেন ‘দেবী চৌধুরানী’ ছবিটি। ২০২৩ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। শেষ হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজও। জাতীয় স্তরে এই ছবি বিশেষ সম্মান পেয়েছে। তবে সব কিছুর পরেও বারবার ছবি মুক্তির দিন পিছিয়েছে। অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনক্ষণ।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন। তিনি সোশাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, “দেবীপক্ষেই দেবীর আগমন। এই পুজোয় আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’।এর আগেও ‘দেবী চৌধুরানী’ পর্দায় এসেছে। সেই চরিত্রে দর্শক পেয়েছেন মহানায়কা সুচিত্রা সেনকে। শুভ্রজিতের ছবিতে প্রফুল্ল তথা দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাও তুলে ধরা হবে। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।