ট্রাম্পের শুল্ক হুমকি, তাসত্ত্বেও রেপো রেট অপরিবর্তিত, চলতি অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছতে পারে ৬.৫ শতাংশে
/ Feb 01, 2026

ট্রাম্পের শুল্ক হুমকি, তাসত্ত্বেও রেপো রেট অপরিবর্তিত, চলতি অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছতে পারে ৬.৫ শতাংশে


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক নীতির ফলে সমগ্র বিশ্ববাজারে আর্থিক অস্থিরতা অব্যাহত। এরই মধ্যে বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট ( যে হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুল্ক নিয়ে ট্রাম্পের ক্রমাগত হুমকির মধ্যে ভারতীয় বাজার বিশেষজ্ঞদের অনেকে মনে করেছিলেন, রেপো রেট কমানো হতে পারে। যদিও চলতি অর্থবর্ষের শুরুতেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬% থেকে ৫.৫%-এ নামিয়েছিল আরবিআই। কিন্তু এবার সুদের হার অপরিবর্তিত থাকায় হোম লোন, গাড়ি লোন বা পার্সোনাল লোনের ইএমআই-তে আপাতত কোনও পরিবর্তন আসছে না। তবে দীর্ঘমেয়াদে সঞ্চয় ও বিনিয়োগে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।
বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আপাতত রেপো রেট যা ছিল তাই থাকছে। এদিন চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথের পূর্বাভাসও দিয়েছেন সঞ্জয়। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছবে ৬.৫ শতাংশে। গত ৪ আগস্ট থেকে মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠক শুরু হয়। সেই আর্থিক নীতি কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব আজ সকালে ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।