ফের বিজেপি রাজ্যে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া
/ Feb 01, 2026

ফের বিজেপি রাজ্যে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া

আবারও বিজেপি রাজ্যে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা প্রশ্ন তুলছে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর দিকে। রাজস্থানের উদয়পুরে এক ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। গত বৃহস্পতিবার হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। ছাত্রীটি কলেজেরই এক কর্মীর বিরুদ্ধে তাঁকে মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ ওই চিঠিতে করেছেন। স্বাভাবিকভাবেই ঘটনা সামনে আসতেই উত্তেজনা ছড়িয়েছে কলেজ ক্যাম্পাসে। ডাক্তারি পড়ুয়ারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। কলেজ কর্তৃপক্ষকেই দায়ী করে, কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়ারা।

গত বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ রাজস্থানের উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ হস্টেলের রুমে দেখতে পান সহপাঠী। দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডেন্টাল কলেজে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে খবর। উদ্ধার হওয়া চিঠিতে ওই ছাত্রীর অভিযোগ, মানসিক ভাবে প্রায়ই ওই কর্মী তাঁকে হেনস্তা করত, টাকা চাইত। বহু ডাক্তারি পড়ুয়ার সঙ্গেই এই আচরণ করত ওই কর্মী। যারা টাকা দিতে পারত না তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হত না। তিনি লেখেন সম্পূর্ণ বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানা সত্ত্বেও কোন পদক্ষেপ নেয়নি।

গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, এর আগে ওড়িশার বালেশ্বরে এক সরকারি কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক পড়ুয়া। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক মেডিক্যাল পড়ুয়ার আত্মহত্যার ঘটনাও নাড়িয়ে দেয় শিক্ষা জগৎকে। দেশজুড়ে বিগত কয়েকদিনে যৌন বা মানসিক হেনস্থার জন্য আত্মহত্যা করেছেন একাধিক ছাত্রী এবং সিংহভাগ ঘটেছে বিজেপি রাজ্যে। এর পরেই ডাবল ইঞ্জিন সরকারের প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল উঠছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।