বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার নদীগুলির জলস্তর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গপোসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জেলার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। এরসঙ্গে অমাবস্যার কোটালের কারণে উপকূলবর্তী এলাকার নদীগুলি কার্যত রুদ্র রূপ ধারণ করেছে। এদিন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সামনে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস এবং টানা বৃষ্টির কারণে মাটির নদীবাঁধগুলি ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন এলাকায় যে সকল জায়গায় মাটির নদীবাঁধ বেহাল হয়ে পড়ে রয়েছে সেই সব জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, পাথরপ্রতিমা, মৌসুনি দ্বীপ, কাকদ্বীপ, বকখালি, গঙ্গাসাগর-সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কার্যত পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।কাকদ্বীপ ও গঙ্গাসাগরে পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ব্লক প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজও ইতিমধ্যে শুরু করা হয়েছে। গঙ্গাসাগরে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ ও সমুদ্র সৈকতে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার ও পানীয় জল ও ওষুধ। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক সেরে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন।
/ Feb 01, 2026

গভীর নিম্নচাপের জেরে উত্তাল সাগর, কপিলমুনির আশ্রমের সামনে প্রবল জলোচ্ছ্বাস

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার নদীগুলির জলস্তর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গপোসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জেলার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। এরসঙ্গে অমাবস্যার কোটালের কারণে উপকূলবর্তী এলাকার নদীগুলি কার্যত রুদ্র রূপ ধারণ করেছে। এদিন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সামনে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস এবং টানা বৃষ্টির কারণে মাটির নদীবাঁধগুলি ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন এলাকায় যে সকল জায়গায় মাটির নদীবাঁধ বেহাল হয়ে পড়ে রয়েছে সেই সব জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, পাথরপ্রতিমা, মৌসুনি দ্বীপ, কাকদ্বীপ, বকখালি, গঙ্গাসাগর-সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কার্যত পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।কাকদ্বীপ ও গঙ্গাসাগরে পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
ব্লক প্রশাসনের তরফ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজও ইতিমধ্যে শুরু করা হয়েছে। গঙ্গাসাগরে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ ও সমুদ্র সৈকতে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার ও পানীয় জল ও ওষুধ। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক সেরে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।