অন্ধ্রে দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে মারধরের অভিযোগ
/ Feb 02, 2026

অন্ধ্রে দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে মারধরের অভিযোগ

অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় এক দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে মারধর করার অভিযোগ উঠল পরিচিত কয়েকজনের বিরুদ্ধে। ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তরা তাঁর পরিচিত। নিগৃহীত এই ছাত্রের নাম এ জেমস। ২২ বছর বয়সি ওই তরুণ নেলোর জেলার রেড্ডিপালেম গ্রামের বাসিন্দা ও শ্রী বিদ্যা নিকেতন কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।

গত ১১ মে জেমস এবং তাঁর বন্ধু গুরু সাই রেড্ডিকে তাঁদের হস্টেলের বাইরে থেকে অপহরণ করা হয়। তার পর তাঁকে একটি ঘরে আটকে রেখে অকথ্য অত্যাচার চালানো হয়। প্রস্রাব পান করতেও বাধ্য করা হয়। কোনমতে পালিয়ে এসে যশবন্ত, কিরণ, জগ্গা, ললিত, সাই গৌড়া, বংশী, রূপেশ এবং আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে যান জেমস। তবে সেখানেও স্বস্তি তিনি পাননি। কর্তব্যরত পুলিশকর্মীরা জেমসকেই সতর্ক থাকতে বলেন।

উপায় না দেখে সোশ্যাল মিডিয়াতে নিজের বক্তব্য একটি ভিডিয়োর মাধ্যমে পোস্ট করেছেন জেমস। তিনি জানান দলিত হওয়ার ফলেই নিশানা করা হয়েছিল তাঁকে। তিনি বলেন, ”ওরা আমাকে অসম্ভব মারধর করে, চেহারাতেই স্পষ্ট। আমাকে তিন-চার দিন ধরে আটকে রাখা হয়েছিল, প্রচন্ড শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। থানায় গিয়েও কোনও লাভ হয়নি। ওরা বলছিল, তফসিলি জাতিভুক্ত হয়ে তোর এত কথা বলার সাহস কী ভাবে হল?’’ ভিডিয়োটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেমসকে শ্রীনিবাসপুরমের এলিট পার্ক হোটেলের ২০৯ নম্বর ঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে তাঁকে রড এবং বেল্ট দিয়ে প্রচণ্ড মারধর করা হয়। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।