মহিলা পুলিশ আধিকারিককে খুন সিআরপিএফ জওয়ানের
/ Feb 01, 2026

মহিলা পুলিশ আধিকারিককে খুন সিআরপিএফ জওয়ানের

গুজরাতের বডোদরায় শুক্রবার রাতে এক মহিলা ইনস্পেক্টরকে শ্বাসরোধ করে খুন করলেন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তিনি নিজেও হাতের শিরা কেটে, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ওই থানাতেই কর্মরত ছিলেন সিআরপিএফ জওয়ানের লিভ ইন সঙ্গী। সেখানে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন।

সূত্রের খবর, অভিযুক্তের নাম দিলীপ যাদব এবং তিনি মণিপুরে আধাসেনায় কাজ করেন। কয়েকদিন আগে ছুটিতে বডোদরায় ফিরে দিলীপ এবং তাঁর লিভ ইন সঙ্গী অরুণা একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন। শুক্রবার তাঁর দু’জনে কেনাকাটা করতে যান কারণ দু’জনেই বেড়াতে যাবেন বলে কয়েক দিনের ছুটি নিয়েছিলেন। আহমেদাবাদে কেনাকাটা করে বাড়ি ফেরার পর কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। হঠাৎ অরুণার গলা টিপে ধরেন দিলীপ। অরুণার মৃত্যু হয়েছে বুঝে আত্মহত্যার চেষ্টা করেন দিলীপও।

পুলিশের তরফে খবর, শনিবার সকালে এক ব্যক্তি থানায় ঢুকে কর্মরত পুলিশ আধিকারিককে জনান, তিনি তাঁর লিভ ইন সঙ্গীকে খুন করেছেন। আর তাঁর সঙ্গী এই থানাতেই কর্মরত ছিলেন। শুক্রবার রাতে দু’জনের মধ্যে বেশ অশান্তি হচ্ছিল বলে জানা গিয়েছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত অরুণার দেহ নিয়ে ঘরেই বসেছিলেন দিলীপ। অবশেষে উপায় না দেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।