পিলারে ফাটল, ১৫ বছরেই বেহাল দশা! ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন
/ Feb 02, 2026

পিলারে ফাটল, ১৫ বছরেই বেহাল দশা! ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন

অতিবৃষ্টির জেরে মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। আর তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ। এবার এই নিয়ে জটিলতা আরও বাড়ল। জানা গিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের পুরো প্ল্যাটফর্ম ভেঙে ফেলা হবে। আবার নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ার জেরে আগেই বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা। তবে সমস্যা বাড়ল সম্পূর্ণ স্টেশনটিকে ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্তে। অন্তত এক বছরের জন্য স্টেশন বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে। যদিও সরকারি হিসেবে ৯ মাস সময় দেওয়া হয়েছে। স্বভাবিকভাবেই মেট্রোর এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দক্ষিণ শহরতলীর বাসিন্দারা প্রতিদিন শিয়ালদহ শাখার ট্রেন ধরেন এই স্টেশনের সাহায্যে। শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন বহু মানুষ। স্টেশনটি বন্ধ থাকায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। গত এক বছরে কলকাতা মেট্রো একাধিক পরিকাঠামোগত সমস্যার মুখে পড়েছে। পার্ক স্ট্রিট, চাঁদনী চক, সেন্ট্রাল, কবি নজরুল স্টেশনেও রয়েছে সমস্যা। এমতাবস্থায় কবি সুভাষ স্টেশনের এমন পরিস্থিতি ফের মেট্রো রেলের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।প্রসঙ্গত, ২০১০ সালে নির্মিত হওয়া এই কবি সুভাষ মেট্রো স্টেশন ব্লু লাইনের দক্ষিণ দিকের চূড়ান্ত স্টেশন। মাত্র ১৫ বছরের মধ্যেই এই স্টেশনের বেহাল দশা। স্টেশনটিতে মোট ২১টি পিলার রয়েছে, যার মধ্যে চারটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্ল্যাটফর্মের একাংশও বসে গিয়েছে। তাই শুধু মেরামত করলেই চলবে না, সম্পূর্ণ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফাটল নজরে আসার পর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে জানিয়েছে যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে সেগুলির সঙ্গে ছাদ যুক্ত আছে। এই কাজের জন্য ব্যয় হবে আনুমানিক ৯ কোটি ৪২ লক্ষ টাকা। ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।