পিলারে ফাটল! কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের
/ Feb 01, 2026

পিলারে ফাটল! কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

কলকাতার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। কিন্তু যান্ত্রিক ত্রুটি থেকে আত্মহত্যার ঘটনা সহ একাধিক কারণে কার্যত নাজেহাল মেট্রোর নিত্যযাত্রীরা । আবার নতুন করে যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হল মেট্রো পথে । এবার টপিলারে ফাটলের জের। অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। স্বভাবতই ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। অন্যান্যদিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা গিয়েছে, সোমবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।দীর্ঘক্ষণ পর নীরবতা ভাঙল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয়। পিলারে ফাটলের জেরেই এবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো। তবে কতদিনে মেরামতির কাজ শেষ করে পরিষেবা চালু হবে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।