উত্তরকাশী জেলায় ভেঙে পড়ল চপার, মৃত ৫
/ Mar 17, 2026

উত্তরকাশী জেলায় ভেঙে পড়ল চপার, মৃত ৫

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় আজ, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গঙ্গোত্রীর দিকে যাচ্ছিল একটি বেসরকারি চপার। হঠাৎ করেই মাঝ আকাশে ভেঙে পড়ে চপারটি। এর ফলে তীর্থযাত্রায় যাওয়া পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে পুলিশে খবর দেয়। জানা গিয়েছে, চপারে প্রায় সাতজন যাত্রী ছিলেন। দুজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ, সেনা, দুর্যোগ ব্যবস্থাপনায় কুইক রেসপন্স এর একটি টিম, অ্যাম্বুলেন্স ও ভাটোয়ারীর বিডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান দুর্ঘটনাস্থলে প্রশাসন ও উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে। তবে ঠিক কীভাবে এদিন এই দুর্ঘটনা ঘটেছে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায় নি। আহতরা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।