রাখিবন্ধন উৎসবে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
/ Feb 01, 2026

রাখিবন্ধন উৎসবে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাখিবন্ধন মানে শুধু ভাই-বোনের বন্ধন নয়। এ বন্ধন ভালোবাসার, বিশ্বাসের, ভরসার। ভালোবাসার মানুষদের দীর্ঘায়ু, সমৃদ্ধি এবং সুরক্ষার জন্য প্রার্থনা করা। যেকোন প্রতিকূল পরিস্থিতিতে রক্ষাকবচ হয়ে থাকার প্রতিশ্রুতি দেয় এই বন্ধন। এটি এমন একটি উৎসব যা সৌভ্রাতৃত্বের সম্পর্ককে উদযাপন করে এবং একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার বার্তাও বহন করে। যেকোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা দেশজুড়ে এই উৎসব পালিত হয়।

শনিবার, ৯ অগাস্ট রাখিবন্ধন উৎসবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা দেশাত্মবোধক গান উদ্ধৃত করে লেখেন, ”বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান” সকলকে জানাই পবিত্র রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা।”

এদিন সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”রাখী উপলক্ষে আমার সকল বোনদের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র সুতো ভালোবাসা, বিশ্বাস এবং পরিবার ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে। বাংলায় রাখির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানের প্রতিধ্বনি। এই রাখি আমাদের শান্তির ও সম্প্রীতির প্রতি অঙ্গীকার আরও দৃঢ় করুক। এই উৎসব প্রতিটি ঘরে আনন্দ, সমৃদ্ধি এবং নিরাপত্তার অনুভূতি বয়ে আনুক।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।