বদলে গেল রবীন্দ্রনগর থানার আইসি, সরল মহেশতলার এসডিপিও
/ Feb 02, 2026

বদলে গেল রবীন্দ্রনগর থানার আইসি, সরল মহেশতলার এসডিপিও

কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকা। এবার বদল করা হল রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ের ইন্সপেক্টর অফ পুলিশ করে পাঠানো হল। পরিবর্তে রবীন্দ্রনগর থানার আইসি-র দায়িত্ব নিচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়।

মহেশতলার এসডিপিও-কেও এর মধ্যে বদল করা হল। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মস পুলিশের থার্ড ব্যাটেলিয়নে পাঠানো হল। মহেশতলার এসডিপিও হয়ে আসছেন সৈয়দ রেজাউল করিল। উনি রাজারহাট পুলিশ স্টেশনের আইসি ছিলেন। বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমত উত্তাল হয়ে উঠেছিল রবীন্দ্রনগর। ইট ছোড়া, বাইক পোড়ানো হয়। আক্রান্ত হন একাধিক পুলিশকর্মী। ইটের আঘাতে আহত হন এক মহিলা পুলিশকর্মীও। সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। লুঠ হয়েছে দোকানে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ গ্রেফতার করে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।