সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রীকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের
/ Mar 17, 2026

সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রীকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখান থেকেই তীব্র ভাষায় তুলোধোনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতৃত্বকে।

এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক থেকে বলেন, ”আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। গতকাল এসেছিলেন। আজ নিজের কর্মীসভা করেছেন। জামাই ষষ্ঠী। ষষ্ঠী ষষ্ঠী। বালাই ষাঠ। এমন কিছু কথা বলে গেছেন যে তার উত্তর না দিয়ে পারা যায় না। এসেছেন, গেছেন কর্মীসভায় নেতাজি ইন্ডোরে। নেতাজি ইন্ডোর রাজ্যের একটা অডিটোরিয়াম। সেখানে কর্মিসভা হল। …বাংলায় আসছেন রাজ্য সরকারের একটি স্টেডিয়াম, সেখানে সভা করার অনুমতি রাজ্য সরকার কিন্তু দিয়েছে। তৃণমূলের কেউ বিজেপি শাসিত রাজ্যে যদি যেত, যদি গুজরাটে যেত সেখানে কি অনুমতি পাওয়া যেত? কারণ এই রাজ্যের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তিন বারের মুখ্য়মন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন। নিশ্চয়ভাবেই অন্য়রা তাদের কথা বলবেন। প্রশাসনে যখন আছেন তখন তাদের জায়গা করে দিতে হবে। বললেন ভোট যদি হিংসা ছাড়া না হয় তাহলে নাকি জমানত জব্দ হবে। ভায়োলেন্স করেই নাকি জিততে হবে না হলে নাকি জমানত জব্দ হবে। ইলেকশনটা কে করবে? করবে তো ন্যাশানাল ইলেকশন কমিশন। মমতা বন্দ্যোপাধ্য়ায় ভায়োলেন্স করাবেন বলছেন তাহলে ব্যর্থতা কার?”

এরপরেই অপারেশন সিঁদুর প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ”যখন অপারেশন সিঁদুর-এর বিরুদ্ধে আমরা কিছু বলছি না। বাস্তব সত্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫টি রাষ্ট্র ঘুরলেন, দেশের কথা বললেন, এক সুরে কথা বললেন। সেখানে এক সুরে যখন দেশের কথা তুলে ধরছেন আর আপনাদের সেই সময়টাই হল দেশের মধ্যে অপারেশন সিঁদুর নিয়ে মেয়েদের সঙ্গে অপমানসূচক খেলা তৈরি করার। প্রধানমন্ত্রী এসেছিলেন সেখানেও উঠেছিল অপারেশন সিঁদুরের কথা। অপারেশন বেঙ্গলের কথা বলছেন ওদের রাজ্য সভাপতি! তার মানে টা কী! আপনারা জোর জবরদস্তি করার চেষ্টা করছেন। জাতীয় ইলেকশন কমিশনকে ব্যবহার করে। মেয়েদের পবিত্র জিনিস সিঁদুর, রাজনৈতিক বাজারে বিক্রি করছেন। কী করেছেন মেয়েদের জন্য।” আরজিকর প্রসঙ্গে অমিত শাহ এদিন বলেছিলেন, একজন মহিলা মুখ্য়মন্ত্রীর জমানায় আরজিকরের মতো ঘটনা হয়। পাল্টা চন্দ্রিমা বলেন, ”আরজিকর ! আমরাই তো ধরেছি। রাজ্য সরকারের পুলিশ ধরেছে। উন্নাও হাথরাস কী হল। গোধরায় বিলকিস বানু কী হল। আপনাদের একটু ভাবতে হবে মেয়েদের নিয়ে এই খেলা করবেন না। বিজেপি রাজ্যে নারী সুরক্ষা যে নেই সেই নিয়ে আলাদা করে বলতে হবে?”

এরপরেই স্বররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের কথা তুলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘’অমিত শাহ মহাশয় আপনি ব্যর্থ। আপনার পদত্যাগ করা দরকার। এই যে দেখা গেল পহেলগাঁও, কী হল আপনার কাছে খবর ছিল না। আপনার যারা ছিল তারা করল টা কী! জম্মু কাশ্মীরের পুলিশ করলটা কী। আপনাদের অবহেলায় চলে গেল ২৬টা প্রাণ। আপনি বলছেন অনুপ্রবেশের কথা। আমরা দেশের স্বার্থে রাজনীতির উপরে উঠে কথা বলি। বলছেন বিরাট টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? মানুষের টাকা তো রাজ্য সরকারের। পুরোপুরি টাকা দিচ্ছেন না। এখনও ১.৭৫ লাখ কোটি টাকা পাওনা আছে। হিসেব করলে এই টাকা আরও বেশি দাঁড়াবে। কেন মনরেগার টাকা দিচ্ছেন না?”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।