/ Feb 01, 2026

সপ্তাহের শুরুতেই দুর্যোগের ভ্রুকুটি! দক্ষিণ থেকে উত্তরের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভরা শ্রাবণ মাসে বৃষ্টির বিরাম নেই। গত কয়েক দিনের টানা বর্ষণের পর কলকাতার আকাশ এখনও মেঘলা। রবিবার রাতেও বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন বৃষ্টি চলবে। কারণ মধ্যপ্রদেশের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। সমুদ্রেও…

Read More

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ‘হেনস্তা’য় উদ্বিগ্ন আন্তর্জাতিক সংস্থাও! সোশাল মিডিয়ায় পোস্ট করে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী

বাংলার বাইরে বাঙালি ‘হেনস্তা’র বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহলও। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। তাদের এক রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাতে উল্লেখ, ভারতের বাংলাভাষী লোকজনের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার এবং অবৈধভাবে থাকার অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে। বলা যায়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাষা সন্ত্রাস ও বাঙালি বিদ্বেষ নিয়ে মুখ্যমন্ত্রী…

Read More

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, ব্যাহত হাওড়া-শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা, সাগরে তলিয়ে গেলেন যুবক

রাত থেকে একটানা বৃষ্টিতে ব্যাহত কলকাতা ও শহরতলীর জনজীবন। সারারাতের বৃষ্টিতে কার্যত জল বন্দি শহর। জল জমায় ব্যাহত হয়েছে হাওড়া- শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা। চিৎপুর রেল ইয়ার্ডে জল, হাওড়া ঢোকার মুখে কারশেডের কাছেও রেল ট্র্যাক ডুবেছে। ভোর থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত এবং কয়েকটি সিগন্যাল খারাপ হয়ে…

Read More

মন্দারমনির শ্যুটিং স্পট থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহৃত পরিচালক,উদ্ধার খড়্গপুরে

মন্দারমণিতে লাল কাঁকড়ার বিচে মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন পরিচালক শ্রীকান্ত ওরফে প্রিন্স। বৃহস্পতিবার সন্ধে নাগাদ শুটিং চলছিল মন্দারমনির নিকটবর্তী বিচে। আচমকাই থ্রিলার সিনেমার মতোই পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করে চম্পট দেয় ৪ দুষ্কৃতী। শুক্রবার সকাল পর্যন্ত পরিচালকের কোনও খোঁজ মেলেনি।অবশেষে শুক্রবার বেলা গড়াতে খড়্গপুর থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ।…

Read More

বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত অন্তত ১৭, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা

দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টি হচ্ছে। কোথাও আবার আকাশভাঙা বৃষ্টির সঙ্গে হচ্ছে প্রবল বজ্রপাত। আর সেই বজ্রাঘাতে একদিনে রাজ্যে প্রাণ হারালেন অন্তত ১৭ জন। বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের একাধিক জেলায়।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বাঁকুড়া…

Read More

৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা, বাংলার শিল্পী,কলাকুশলীদের পাশে আছি: একইসঙ্গে ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে সিরিয়াল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের পাশে আছে রাজ্য সরকার। বৃহস্পতিবার উত্তম প্রয়াণদিবসে ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের জন্য ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা করেছি। কলাকুশলী ও শিল্পী মিলিয়ে রয়েছেন প্রায় ৪৮০০ জন। দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছু সাহায্য করা হয়।”এরপরেই প্রসেনজিতের এক বিশেষ…

Read More

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ন’টি জেলায়, কলকাতাতেও চলবে বৃষ্টি

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ছিল কলকাতায় ।টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এর জেরে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝড়ো হাওয়া। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা…

Read More

বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মানে ভূষিত গার্গী-গৌতম

২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় মহানায়ক পুরস্কার প্রদান। বাংলা সিনে দুনিয়ার কৃতিদের সম্মান জানানোই মূল উদ্দেশ্য ছিল। সেবছর রাজ্য সরকারের তরফে প্রথম ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকে দেব, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা প্রতিবছর কোনও না কোনও তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। তবে এবছর একটু ভিন্ন…

Read More

মুর্শিদাবাদে কুপিয়ে খুন তৃণমূলকর্মীকে! ‘গোষ্ঠীদ্বন্দ্বের বলি’, অভিযোগ পরিবারের

মুর্শিদাবাদের ভরতপুরে এক তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। বুধবার রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূলকর্মীকে উদ্ধার করে কান্দি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ষষ্ঠী ঘোষ নামের বছর চুয়ান্নর ওই তৃণমূলকর্মীর পরিবারের দাবি, দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা…

Read More

মেট্রোর দরজায় রহস্যময় কালো ক্রস! অজ্ঞাতপরিচয় যাত্রীর খোঁজ শুরু পুলিশের

কলকাতায় মেট্রোরেল যাত্রীদের এমনিতেই ভোগান্তির শেষ নেই। নিত্যদিন অফিসটাইমে কখনও মেট্রো মাঝপথে আটকে যাচ্ছে, কখনও বা সুইসাইডের কারণে বিঘ্নিত হচ্ছে পরিষেবা। তবে তার মাঝে মেট্রোরেলের দরজায় কালো স্প্রে দেওয়ার ভাইরাল ভিডিও প্রকাশ্য আসার পরই যাত্রী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন উঠতে শুরু করেছে? তাহলে কি কলকাতা মেট্রোয় নাশকতার ছক কষছে কেউ নাকি নিছক মজা করতে…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।