ভয়াবহ অগ্নিকাণ্ড বন্ডেল গেটে ওষুধ কারখানায়, এলাকায় আতঙ্ক
ফের অগ্নিকাণ্ড শহরে। শনিবার বিকেলে কলকাতার বন্ডেল গেটের কাছে ৭৫ বছরের পুরনো একটি ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সূত্রে জানা গিয়েছে।এদিন বিকেলে আগুন লাগার পর মুহূর্তেই তা বিধ্বংসী চেহারা নেয়। শুরুতে দমকলের চারটি ইঞ্জিন আগুন…





