/ Feb 01, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কেন চেক হবে না?’ বিধানসভায় ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার

বিধানসভায় ঢোকার মুখে বিজেপি বিধায়কদের গাড়ি তল্লাশি চলছে নিয়মমাফিক। বৃহস্পতিবার এই তল্লাশি চালানো নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়?” নিরাপত্তারক্ষী বলেন, “আমার কাছে যা অর্ডার আছে আমি সেই অনুযায়ী করছি।” কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিজেপি নেত্রী…

Read More

‘আমার বাড়িতে ৪০টা তুলসী গাছ আছে… সব জায়গায় লাগানো যায় না’, নিয়ম শেখালেন মুখ্যমন্ত্রী

গত কয়েকদিনে রাজনীতির আলোচনায় উঠে এসেছে তুলসী গাছ। এই গাছ মাথায় নিয়ে বিজেপি নেতারা প্রতিবাদ জানিয়েছেন। এমনকী তুলসী গাছ নিয়ে বিধানসভাতেও বিক্ষোভ দেখিয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। এবার সেই আবহে তুলসী গাছের গুরুত্ব বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, তাঁর বাড়িতে ৪০টি তুলসী গাছ আছে। তিনি জানেন, কোথায় তুলসী বসাতে হয়,…

Read More

২১শে জুলাইতে থাকবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি

সামনেই ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ। তার আগে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবার ২১শে জুলাইয়ের সমাবেশের পোস্টারে থাকবে শুধু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। থাকবে না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। উত্তরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির পোস্টার দেওয়া হয়েছে। সেখানে শুধু মমতা…

Read More

চূড়ান্ত হুঁশিয়ারি হুমায়ুন কবীরকে

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শৃঙ্খলারক্ষা কমিটি চূড়ান্ত হুঁশিয়ারি দিল । আগের শোকজ ও সতর্কবার্তা উপেক্ষিত হওয়ায় এবার কড়া ভাষায় লেখা চিঠি হাতে ধরিয়ে দেওয়া হল । দলীয় সূত্রের খবর, চিঠিতে স্পষ্ট লেখা—’লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং।’ তৃণমূলকে গত কয়েকদিন ধরে হুমায়ুনের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে । জনসমক্ষে ও সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে…

Read More

তৃণমূল কংগ্রেসের বড়সড় সাংগঠনিক রদবদল

পাখির চোখ ২০২৬। ফের জুন মাসে বড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি আসনে সমস্যা থাকলেও এবার বিধানসভা ভোটের আগে কোথাও খামতি রাখতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে কয়েকটি জেলায় নতুন সভাপতি ও চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হয়েছে। বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন হলেন সব্যসাচী দত্ত। তৃণমূল কংগ্রেসের…

Read More

তৃণমূলে যোগ দিচ্ছেন মাটিগাড়া -নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শংকর মালাকার

সামনেই ২০২৬ এর ভোট। এর মধ্যেই বড় ধাক্কা বিরোধী শিবিরে। শাসকদলের যোগদান করতে চলেছেন দার্জিলিংয়ের বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা মাটিগাড়া – নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শংকর মালাকার। আজ, বুধবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করবেন তিনি। উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতাদের মধ্যে একজন শংকর মালাকার। দার্জিলিং জেলার, শিলিগুড়ি মহকুমায় কংগ্রেসের সংগঠন দীর্ঘদিন ধরে রেখেছিলেন তিনি।…

Read More

সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রীকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের

রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখান থেকেই তীব্র ভাষায় তুলোধোনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতৃত্বকে। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক থেকে বলেন, ”আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। গতকাল এসেছিলেন। আজ নিজের কর্মীসভা করেছেন। জামাই…

Read More

কেরলের ভোটে প্রার্থী তৃণমূল কংগ্রেসের

আগামী ১৯ জুন দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপ-নির্বাচন রয়েছে। এবার কেরলেও তৃণমূল কংগ্রেস এর তরফে রবিবার এই কেন্দ্রের উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হল। প্রাক্তন নির্দল বিধায়ক পিভি আনবরকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আনবর দলীয় প্রতীক পেয়েছেন। এবার তাঁকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক…

Read More

নিউ টাউনে ফরেন্সিক ল্যাবের নতুন ভবন উদ্বোধন করলেন অমিত শাহ

রবিবার নিউ টাউনে ল্যাবেরেটরি উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখবে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব। তিনি জানালেন অপরাধ এবং অপরাধীদের খুঁজে বার করতে এবং দ্রুত শাস্তি দিতে এই নতুন ফরেন্সিক ভবন বেশ অবদান রাখবে। অমিত শাহ বলেন,‘‘তদন্তে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।’’ নতুন ভবনে…

Read More

‘গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে’, ভোপাল থেকে দাবি প্রধানমন্ত্রীর

শুরু হয়ে গিয়েছে বিজেপির ভোটপ্রচার। ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভোপালের জনসভা থেকে দাঁড়িয়ে বললেন, “গুলির জবাব গোলা দিয়ে দেওয়া হবে”। তিনি বলেন, “পহেলগাঁওয়ে জঙ্গিরা শুধুমাত্র রক্ত ছড়ায়নি, আমাদের সংস্কৃতিকেও আক্রমণ করেছে। ওরা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছিল। জঙ্গিরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছিল। আর এই চ্যালেঞ্জই জঙ্গি ও তাদের মদতদাতাদের জন্য বিপদ…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।