/ Feb 01, 2026

মহরম উপলক্ষে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আজ মহরম। আবার সামনেই ১০ জুলাই থেকে শ্রাবনী মেলা। সুষ্ঠভাবে উৎসব পরিচালনা করতে বুধবার নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোরথ থেকে শুরু করে মহরম ও শ্রাবণী মেলা সবকিছুর জন্যই গুরুত্ব সহকারে সমস্ত ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা ৷ এছাড়াও ছিলেন একাধিক…

Read More

বিজেপির প্রতিবাদ মঞ্চে ছিঁড়ল মহিলার পোশাক, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

কসবায় ল কলেজের ছাত্রী-ধর্ষণের ঘটনায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সোমবারই শহরে এসেছে ঘটনার তদন্তের গতি প্রকৃতি জানতে। তাদের সফরের সময়ে রাত দখল মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপির কর্মীদের হাতাহাতি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভিড়ের মধ্যেই এক মহিলার জামা ছিঁড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এদিনের ঘটনায়। এই ঘটনা নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, প্রাক্তন দুই কেন্দ্রীয়…

Read More

দিতে হবে না বাড়তি নথি! মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনেই নয়া বিজ্ঞপ্তি প্রকাশ নির্বাচন কমিশনের

দিনকয়েক আগেই বিহারে ভোটার তালিকার বিশেষ বা নিবিড় সমীক্ষার (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন প্রক্রিয়ার নানা নিমকানুন নিয়েও। তার কয়েক দিনের মধ্যেই বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন।সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে জাল ভোটার রুখতে ভোটার তালিকা সংশোধনের কাজে হাত দিয়েছিল…

Read More

গয়নার দোকান থেকে ১০০ গ্রাম সোনা চুরির অভিযোগে ওড়িশায় গ্রেফতার বাংলার বিজেপি নেতা

গয়নার দোকান থেকে ১০০ গ্রাম সোনা চুরির অভিযোগে গ্রেফতার হলেন এরাজ্যের এক বিজেপি নেতা। সূত্রের খবর অভিযুক্ত ব্যক্তি পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির সঙ্গে যুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে।স্বাভাবিক ভাবে বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল। সমাজমাধ্যমে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, হবিবপুরের…

Read More

নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্ম নিয়ে তীব্র আপত্তি মমতার! বললেন’বিহার বাহানা মাত্র, নিশানা বাংলা’

বিহারের বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছে। একগুচ্ছ নির্দেশিকা সম্বলিত ‘ডিক্লারেশন ফর্ম’ জারি করেছে। সেই নির্দেশিকা নিয়েই তীব্র আপত্তি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নতুন করে ভোটার তালিকা তৈরি করতে তৎপর নির্বাচন কমিশন। ২০০৩ সালের পর প্রথমবার, বিহার থেকে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া । এরপর ধাপে ধাপে গোটা দেশেই তা…

Read More

মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

ভোটগণনা শেষ হতেই কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার। বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সরব হয়েছিলেন এই নিয়ে। এবার তাঁকেই কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন, ‘মীনাক্ষী মুখোপাধ্যায় কি জানেন, ওনার এক জ্যেঠুর নাম রবিন দেব থেকে সেদিন রিগিং দেব হয়ে গিয়েছিল।’ মীনাক্ষী বলেন….

Read More

বিধানসভায় বিজেপি বিধায়কদের অভব্য আচরণ, গেরুয়া শিবিরকে কটাক্ষ দেবাংশুর

বিধানসভায় নজিরবিহীন ঘটনা। সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই ধুন্ধুমার বিধানসভা। গত বৃহস্পতিবার বিজেপি বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া নিয়ে সোমবার বিক্ষোভ দেখাল বিজেপি। এরপরেই অগ্নিমিত্রা পল, মনোজ ওঁরাও, দীপক বর্মন, শংকর ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হল। মার্শালের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মনোজ ওঁরাওকে বিধানসভা থেকে বের করলেন মার্শাল। কিন্তু পদ্ম শিবিরের অভিযোগ…

Read More

কালীগঞ্জে জয় নিশ্চিত, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কালীগঞ্জে জয় একপ্রকার নিশ্চিত। ফল ঘোষণার আগেই এবার জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের পোস্টে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে এই জয় উৎসর্গ করেন তিনি। শেষ হয়েছে ১৮ রাউন্ডের ব্যালট গণনা। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮৫ হাজার ৪৩টি ভোট। এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ”কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম,…

Read More

বিধানসভায় অসুস্থ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

সোমবার হঠাৎ বিধানসভার লবিতে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ আরও কয়েকজন মিলে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এদিন বিধানসভায় নিজের কক্ষের দিকে যাচ্ছিলেন বলাগড় কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধানসভা করিডরে হঠাৎ করেই চলতে চলতে মাটিতে মুখ থুবড়ে পড়ে অজ্ঞান হয়ে যান প্রবীণ বিধায়ক। আওয়াজ শুনে দ্রুত ছুটে আসেন…

Read More

বিধানসভায় অভব্য আচরণের জন্যে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক

সোমবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখাল পদ্ম নেতারা। এর ফলে অগ্নিমিত্রা পল, মনোজ ওঁরাও, দীপক বর্মন, শংকর ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হল। মার্শালের সঙ্গে রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মনোজ ওঁরাওকে পাঁজাকোলা করে বিধানসভায় থেকে বের করলেন মার্শাল। গত সোমবারও অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। সোমবার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের বক্তব্য…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।