/ Feb 01, 2026

”কাশ্মীর এখন আর ফাঁকা নয়” মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বার্তা ওমর আব্দুল্লার

পহেলগাঁও ঘটনার পর এই প্রথমবার কলকাতায় এসে বাঙালি পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৃহস্পতিবার কলকাতায় এসে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাশ্মীর এখন আর ফাঁকা নয়। আমরা সবরকম সুরক্ষা দেব।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীর নিয়ে পর্যটকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটা কাটিয়ে আবার যাতে পর্যটকরা উপত্যকায়…

Read More

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৪!

বৃহস্পতির সাতসকালে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ও সংলগ্ন এলাকা। সকাল ৯:০৪ মিনিট নাগাদ দিল্লিসহ এনসিআর, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪।জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।ভূমিকম্পের জেরে…

Read More

বিরল ঘটনা! রেললাইনেই সন্তান প্রসব হাতির

ট্র্যাকে হাতি চলে আসা এবং দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষা নতুন ঘটনা নয়। তবে এবার বিষয়টা একটু অন্যরকম। জঙ্গলের মধ্যে দিয়ে যে রেল ট্র্য়াকগুলি গিয়েছে, সেখানে এই ঘটনা স্বাভাবিক। কয়েক আগে রেল লাইনে ঘটে গেল বিরল এক ঘটনা। প্রায় দুই সপ্তাহ আগে রাত ৩টে নাগাদ ঝাড়খণ্ডের বারকাকানা ও হাজারিবাগ স্টেশনের মাঝে রেললাইনে হঠাৎ চলে আসে একটি হাতি।…

Read More

গুজরাটের পর রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান, পাইলট সহ মৃত দুই

আবার ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিমান জাগুয়ার। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে ভানুদা গ্রামের একটি মাঠে বিমানটি ভেঙ্গে পড়ে বলেই খবর। দুর্ঘটনায় পাইলট সহ মৃত দুই। গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখা যায় মাঠে একটি বিমান ভেঙে পড়েছে। দাউ…

Read More

মোদীর গুজরাতে সেতু বিপর্যয়! বডোদরায় নদীতে পড়ল একের পর এক গাড়ি! মৃত অন্তত তিন, আহত বহু

গুজরাতে সেতু ভেঙে পড়ল নদীতে। বুধবার সাতসকালে বডোদরায় মহীসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।সরকারি সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে…

Read More

ছত্তীসগঢ়ে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে আহত দুই সিআরপিএফ জওয়ান

নিরাপত্তা বাহিনীর অভিযান এর মাঝেই ছত্তীসগঢ়ের বস্তারে আবার মাওবাদীদের পাতা ফাঁদে বিপত্তি। মঙ্গলবার বিজাপুর জেলার আওয়াপল্লি থানায় মাওবাদী বাহিনীর আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। টিমাপুর এবং মুরদান্ডা গ্রামের মধ্যবর্তী পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়ন এবং ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি)-এর যৌথবাহিনী ‘রোড সিকিউরিটি অপারেশন’ চালাচ্ছিল। হঠাৎ করেই রাস্তাতে পুঁতে রাখা আইইডির বিস্ফোরণ ঘটে।…

Read More

গুজরাতে ভেঙে পড়ল ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু, মৃত ৩

বুধবার সকালে গুজরাতের ভদোদরা জেলার মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতুর একটি অংশ ভেঙে পড়ে। চারটি গাড়ি নদীতে পড়ে যায়। সকাল ৭:৩০ টা নাগাদ রাজ্য মহাসড়কে এই দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হন। পড়ে যাওয়া যানবাহনগুলির মধ্যে দুটি ট্রাক এবং দুটি ভ্যান ছিল। উদ্ধারকারী দল এখন পর্যন্ত চারজনকে নিরাপদ স্থানে সরাতে পেরেছে এবং আটকা পড়া বাকিদের খুঁজে…

Read More

ভারত বন্‌ধে বাংলা-বিহারে বিক্ষিপ্ত উত্তেজনা! জোর করে রেল, সড়ক অবরোধের চেষ্টা, জনজীবন সচল রাখতে পথে পুলিশ

বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।ধর্মঘটের মূল কারণ, শ্রমিক সংগঠনগুলির নতুন শ্রম কোড বাতিলের দাবি, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ২৬,০০০ টাকা ন্যূনতম মাসিক বেতনের মতো বিষয়গুলি। কলকাতা মেট্রোর শ্রমিক সংগঠনও কর্মীদের কাজের সময় নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামছে।সকাল থেকেই বন্‌ধের বিক্ষিপ্ত প্রভাব পড়ল দেশের একাধিক জায়গায়। বিহারের পটনার মানেরের ৩০…

Read More

দিনহাটার উত্তম কুমারের এনআরসি নোটিশ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বাংলার বাসিন্দাদের বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে অনেক জলঘোলা হয়। তাই এবার ঘুরপথে বাসিন্দাদের ভারতছাড়া করার পন্থা নিল বিজেপি রাজ্যগুলি। শুধুমাত্র অসমে যাওয়া এবং সেখানে দেশের বাসিন্দা হিসাবে বৈধ নথি না দেখাতে পারার ফলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার নোটিশ পাঠাল অসম প্রশাসন। নাগরিকত্ব কিভাবে প্রমাণ করবেন, সেই…

Read More

উত্তরপ্রদেশে মহিলাকে প্রস্রাব পান করিয়ে শ্বাসরোধ করে খুন তান্ত্রিকের

আজমগড়ে তান্ত্রিকের সাধনার সময় এক ৩৫ বছর বয়সী মহিলার রহস্যজনক মৃত্যু। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের আজমগড় জেলার কান্ধরাপুর থানা এলাকার পাহলওয়ানপুর গ্রামে তন্ত্রসাধনার নামে ঘটে গেল অঘটন। অনুরাধা নামে ওই মহিলার বিয়ের ১০ বছর অতিক্রান্ত কিন্তু তাঁর কোনও সন্তান ছিল না। আধ্যাত্মিক উপায়ে মহিলাদের মা হতে সাহায্য করতে পারেন এমন দাবি শুনে তিনি তাঁর মাকে নিয়ে…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।