উত্তরপ্রদেশে নাবালিকার বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ তারই চার বন্ধুর বিরুদ্ধে! দরজা বন্ধ করে পুলিশ ডাকলেন মা
নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার হল নবম শ্রেণির এক নাবালিকা ছাত্রী!এই চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। অভিযুক্তদের এক জন মেয়েটির ইনস্টাগ্রামের বন্ধু। বাকি তিন অভিযুক্ত ‘নির্যাতিতা’র স্কুলের সহপাঠী। জানা যাচ্ছে তারা প্রত্যেকেই অপ্রাপ্তবয়স্ক।পুলিশ সূত্রে খবর, ঘটনাটি শনিবার সকাল সাড়ে ১১টার। নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সময় তার বাড়িতে যায় এক নাবালক। তার সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয়েছিল…





